প্রতিবেদক, বিডিজেন

জাতীয় সঞ্চয়পত্রের প্রধান স্কিমগুলোর মুনাফার হার ৪৭ থেকে ৫৭ বেসিস পয়েন্ট কমিয়েছে সরকার। এই হার আজ মঙ্গলবার (১ জুলাই) থেকে কার্যকর হবে।
অর্থ মন্ত্রণালয় গতকাল সোমবার একটি পরিপত্র জারি করে পারিবারিক সঞ্চয়পত্রসহ চারটি প্রধান সঞ্চয়পত্রের নতুন হার ঘোষণা করে।
পরিপত্র অনুযায়ী, ৫ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে এখন থেকে সুদহার হবে ১১ দশমিক ৮৩ শতাংশ। যা আগে ছিল ১২ দশমিক ৩৭ শতাংশ।
৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে সুদের হার হবে ১১ দশমিক ৮২ শতাংশ। যা আগে ছিল ১২ দশমিক ৩০ শতাংশ।
পারিবারিক সঞ্চয়পত্রের ৫ বছরের মেয়াদ পূর্তিতে সুদহার ১২ দশমিক ৫০ শতাংশ থেকে কমে হয়েছে ১১ দশমিক ৯৩ শতাংশ। অন্যদিকে পেনশনার সঞ্চয়পত্রে সরকার এখন ১১ দশমিক ৯৮ শতাংশ সুদ দেবে। যা আগে ছিল ১২ দশমিক ৫৫ শতাংশ।
নতুন এই মুনাফার হার সাড়ে ৭ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে প্রযোজ্য হবে। তবে, ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এবং ডাকঘর সঞ্চয় ব্যাংকের হিসাবের সুদহার অপরিবর্তিত থাকবে।
সংশোধিত হার কেবল আজ ১ জুলাই বা তার পর ইস্যু করা সঞ্চয়পত্রের জন্য প্রযোজ্য হবে। এই তারিখের আগে ইস্যু করা সঞ্চয়পত্রের জন্য আগের মুনাফার হার বহাল থাকবে। পুর্নবিনিয়োগের ক্ষেত্রে যেদিন পুর্নবিনিয়োগ করা হবে, সেদিনের হার প্রযোজ্য হবে।
অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, সঞ্চয় স্কিমগুলোর সুদের হার প্রতি ৬ মাস অন্তর পর্যালোচনা ও পুনর্নির্ধারণ করা হবে। তবে বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগের সময় যে হার ছিল মেয়াদপূর্তিতে সেই হার পাবেন।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এমপি বিমানবন্দরে উপস্থিত থেকে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ গ্রহণ করেন। পরে নিহতের ছোট ভাই সমর চন্দ্র সূত্রধরের কাছে তিনি মরদেহটি হস্তান্তর করেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানায়, ট্রলারটি কক্সবাজার জেলার টেকনাফ থেকে বিপুলসংখ্যক যাত্রী নিয়ে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়েছিল। অতিরিক্ত যাত্রী, প্রবল বাতাস এবং উত্তাল সাগরের কারণে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।
চলতি মাসে গত শনিবার (১১ এপ্রিল) পর্যন্ত সব মিলিয়ে ১২১ কোটি ৮০ লাখ ডলার এসেছে। শেষ ৩ দিনে এসেছে ২৪ কোটি ডলারের বেশি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তার হাত থেকে পুরস্কারের ক্রেস্ট গ্রহণ করেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আলী।

২ দিন আগে