logo
খবর

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তামিম

প্রতিবেদক, বিডিজেন২৯ মার্চ ২০২৫
Copied!
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তামিম
তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

হার্ট অ্যাটাকের পর হাসপাতালে ভর্তি হওয়া তামিম ইকবাল বাসায় ফিরেছেন। শুক্রবার (২৮ মার্চ) দুপুরে তামিমকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে। সাংবাদিকদের কাছে এ খবর নিশ্চিত করেছেন তামিমের ভাই নাফিস ইকবাল। তিনি জানান, শুক্রবার দুপুরে এভারকেয়ার থেকে তামিমকে বাসায় নেওয়া হয়েছে।

গত সোমবার বিকেএসপিতে খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে তামিমকে গাজীপুরের কেপিজে হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাঁকে রাজধানীর এভারকেয়ারে নিয়ে আসা হয়।

মোহামেডানের হয়ে শাইনপুকুরের বিপক্ষে ম্যাচ খেলতে গিয়ে অসুস্থ বোধ করেন তামিম। কেপিজে হাসপাতালে ইসিজি করার পর হেলিকপ্টারে ঢাকায় আসার কথা ছিল তাঁর। কিন্তু তামিমের শারীরিক অবস্থা তখন অনুকূলে ছিল না।

Tamim_Image_

পরে কেপিজে হাসপাতালেই তাঁর চিকিৎসা চলে। হার্টে একটি রিংও পরানো হয়। তখন ডাক্তাররা জানান, ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে থাকতে হবে তামিমকে। কেপিজে হাসপাতালে এক দিন থাকার পর তামিমকে এভারকেয়ারে নিয়ে আসা হয়।

উন্নত চিকিৎসার জন্য তামিমকে ব্যাংকক কিংবা সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে বলে এর আগে জানিয়েছিলেন তাঁর চাচা আকরাম খান। চিকিৎসকেরা জানিয়েছেন, স্বাভাবিক জীবনে ফিরতে অন্তত ৩ মাস সময় লাগবে তামিমের। বাসায় তাঁকে থাকতে হবে বিশ্রামে। কিছু বিধিনিষেধও মেনে চলতে হবে।

আরও পড়ুন

আরও দেখুন

মধ্যপ্রাচ্যে যুদ্ধে নিহত আরেক প্রবাসীর মরদেহ দেশে এসেছে

মধ্যপ্রাচ্যে যুদ্ধে নিহত আরেক প্রবাসীর মরদেহ দেশে এসেছে

মরদেহ গ্রহণ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে এখন পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ৪ জনের লাশ আমরা গ্রহণ করেছি আর একজনের লাশ পরিবারের সম্মতিতে সৌদি আরবেই দাফন করা হয়েছে।

২১ ঘণ্টা আগে

লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে আমেরিকান বিশ্ববিদ্যালয়

লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে আমেরিকান বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী শুক্রবার বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে ৮ হাজার শিক্ষার্থীর গ্র্যাজুয়েশন হবে। সেখানেই লিমন ও বৃষ্টিকে ডক্টরেট ডিগ্রি দেওয়া হবে। বৃষ্টি ও লিমনের স্মরণে অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন করা হবে।

১ দিন আগে

ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী লিমনের দাফন সম্পন্ন

ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী লিমনের দাফন সম্পন্ন

জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার বিনোদটঙ্গী উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার পর নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে লিমনকে দাফন করা হয়েছে।

২ দিন আগে