logo
খবর

নতুন উপদেষ্টা সেখ বশির বাণিজ্যে, ফারুকী সংস্কৃতিতে, মাহফুজ আলমের দপ্তর উল্লেখ করা হয়নি

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১১ নভেম্বর ২০২৪
Copied!
নতুন উপদেষ্টা সেখ বশির বাণিজ্যে, ফারুকী সংস্কৃতিতে, মাহফুজ আলমের দপ্তর উল্লেখ করা হয়নি
সেখ বশির উদ্দিন, মোস্তফা সরয়ার ফারুকী ও মাহফুজ আলম। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের নতুন তিন উপদেষ্টার মধ্যে ব্যবসায়ী সেখ বশির উদ্দিনকে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করবেন।

আরেক নতুন উপদেষ্টা চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীকে দেওয়া হয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করে মাহফুজ আলম উপদেষ্টা হিসেবে আজ শপথ নিলেও দপ্তর বণ্টনের প্রজ্ঞাপনে তাঁর বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।

এ ছাড়া, উপদেষ্টা পরিষদে দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। অধ্যাপক আসিফ নজরুল এত দিন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টার পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতেন। এখন থেকে তিনি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

সালেহউদ্দিন আহমেদ এত দিন অর্থ মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করতেন। এখন তিনি শুধু অর্থ মন্ত্রণালয় সামলাবেন।

উপদেষ্টা পরিষদের দপ্তর বণ্টনে বড় পরিবর্তন এসেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে। উপদেষ্টা হাসান আরিফ এত দিন এই মন্ত্রণালয়ের পাশাপাশি ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করতেন। এখন থেকে তিনি ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এত দিন প্রধান উপদেষ্টার হাতে ছিল। এখন হাসান আরিফ এই মন্ত্রণালয়ের দায়িত্বে আসায় প্রধান উপদেষ্টার হাতে থাকছে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়।

আর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি এখন এই মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এর আগে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। এখন এই মন্ত্রণালয়ের উপদেষ্টা হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পাশাপাশি আগের নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করবেন।

প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত আলী ইমাম মজুমদারকে খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে।

আরও দেখুন

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

৫ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

৬ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

৬ দিন আগে

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

মানুষের জীবন যেমন প্রেম ভালোবাসায় পূর্ণ থাকে, ঠিক তেমনি থাকে সম্পর্কের টানাপোড়েন। অধিকাংশ মানুষ শেষ বয়সে জীবন একাকীত্বর জীবনে পরিণত হয়ে যায়।

৯ দিন আগে