logo
খবর

রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত ঢাকা ও সেনেগাল

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৩ এপ্রিল ২০২৬
Copied!
রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত ঢাকা ও সেনেগাল
আফ্রিকায় শান্তি ও নিরাপত্তাবিষয়ক ডাকার আন্তর্জাতিক ফোরামের ফাঁকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সেনেগালের পররাষ্ট্রমন্ত্রী শেখ নিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। ছবি : পররাষ্ট্র মন্ত্রণালয়

আফ্রিকার দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। একইসঙ্গে বাংলাদেশ ও সেনেগাল রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত হয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আফ্রিকায় শান্তি ও নিরাপত্তাবিষয়ক ডাকার আন্তর্জাতিক ফোরামের ফাঁকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সেনেগালের পররাষ্ট্রমন্ত্রী শেখ নিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠককালে এ অঙ্গীকার ব্যক্ত করা হয় বলে আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শেখ নিয়াং ফোরামে বাংলাদেশ প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্তকে স্বাগত জানান এবং দীর্ঘ সফর সত্ত্বেও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অংশগ্রহণের প্রশংসা করেন।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ১৯৮১ সালের মার্চে সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের সেনেগাল সফরের কথা স্মরণ করা হয়। এটি ছিল কোনো বাংলাদেশি রাষ্ট্রপ্রধানের প্রথম সেনেগাল সফর।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের সাম্প্রতিক জাতীয় নির্বাচন এবং ক্ষমতাসীন দলের প্রাপ্ত গণরায় সম্পর্কেও তার সেনেগালি প্রতিপক্ষকে অবহিত করেন।

দুই মন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্ক সুসংহত করতে যত দ্রুত সম্ভব পররাষ্ট্র দপ্তর পর্যায়ের পরামর্শ বৈঠক (এফওসি) আয়োজনের বিষয়ে একমত হন। এর মাধ্যমে রাজনৈতিক সংলাপ জোরদার ও বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়।

দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে যৌথ বাণিজ্য কমিশন (জেআরসি) গঠন এবং ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের গুরুত্ব তুলে ধরে ঢাকা।

বাংলাদেশের পক্ষ থেকে তৈরি পোশাক, বস্ত্র, ওষুধ, জাহাজ নির্মাণ, চামড়া, কাঁচা পাট, পাটজাত পণ্য এবং তথ্যপ্রযুক্তি খাতে দেশের সক্ষমতার কথা তুলে ধরা হয়। পাশাপাশি কৃষি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়।

শেখ নিয়াং আফ্রিকায় শান্তিরক্ষা ও শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন এবং বহুপক্ষীয় ফোরামগুলোতে ঢাকার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে সেনেগালের আগ্রহ পুনর্ব্যক্ত করেন।

দুই পক্ষ একে অপরের রাজধানীতে আবাসিক কূটনৈতিক মিশন খোলার সম্ভাবনাও আলোচনা করে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেনেগালের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তিনি নীতিগতভাবে সুবিধাজনক সময়ে এ আমন্ত্রণ গ্রহণ করেন।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন মরক্কোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও সেনেগালে অনাবাসিক রাষ্ট্রদূত সাদিয়া ফাইজুন্নেসা।

পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্থানীয় দৈনিক ‘লে সোলেইল’ ও সেনেগালের জাতীয় টেলিভিশনকে সাক্ষাৎকার দেন। সেখানে তিনি শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতায় নতুন সরকারের উদ্যোগ, বিশেষ করে নারীর কল্যাণে গৃহীত পদক্ষেপ তুলে ধরেন।

আরও দেখুন

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

দুই পক্ষ শিক্ষা, কৃষি ও বাণিজ্যসহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির সুযোগ নিয়ে আলোচনা করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অংশীদারত্বকে এগিয়ে নেওয়ার যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

৬ ঘণ্টা আগে

কৌশলগত বিনিয়োগ বাংলাদেশ-সৌদি সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করবে: সৌদি রাষ্ট্রদূত

কৌশলগত বিনিয়োগ বাংলাদেশ-সৌদি সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করবে: সৌদি রাষ্ট্রদূত

রাষ্ট্রদূত বলেন, “আমাদের লক্ষ্য হলো অভিবাসন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো, দক্ষতার সনদায়ন জোরদার করা এবং কর্মীরা যাতে তাদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে পূর্ণ ধারণা নিয়ে সৌদি আরবে পৌঁছাতে পারেন তা নিশ্চিত করা।”

১ দিন আগে

ঝিনাইদহে ট্রাক্টরের ধাক্কায় প্রবাসী নিহত

ঝিনাইদহে ট্রাক্টরের ধাক্কায় প্রবাসী নিহত

পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে শহরের একটি ব্যাংক থেকে টাকা উঠিয়ে ইজিবাইকযোগে গ্রামের বাড়িতে ফিরছিলেন কামরুজ্জামান। পথিমধ্যে ইজিবাইকটি বয়ড়াতলা বাজারে পৌছালে মাটি বোঝাই একটি দ্রুতগতির ট্রাক্টর ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে কামরুজ্জামানসহ আরও একজন গুরুতর আহত হন।

২ দিন আগে

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

তারেক রহমান অনিয়মিত (অবৈধ) কর্মীদের বৈধকরণ এবং সম্ভব হলে আটক বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর বিষয়টিও উত্থাপন করেন। তিনি বলেন, নিয়োগ প্রক্রিয়া যাতে স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী হয় এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে কর্মীদের অভিবাসন ব্যয় হ্রাস পায়, সে বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে।

৩ দিন আগে