logo
খবর

লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২১ মার্চ ২০২৫
Copied!
লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার
প্রতীকী ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর জেলার সদর উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে হাত-পা বেঁধে ও গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে উত্তর হামছাদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

খবর আজকের পত্রিকার।

গ্রেপ্তার নাহিদুল ইসলাম ভূঁইয়া ওরফে হৃদয় (২০) সদর উপজেলার বাসিন্দা। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন।

গৃহবধূ জানান, তাঁর স্বামী হৃদয়ের কাছ থেকে ১ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। সেই টাকা পরিশোধ করতে তিনি শিশুসন্তানকে নিয়ে হৃদয়ের বাড়িতে যান। হৃদয় কৌশলে তাকে ঘরে প্রবেশ করিয়ে দরজা বন্ধ করে দেন। পরে মুখ চেপে ধরে খাটে ফেলে হাত-পা বেঁধে ফেলেন এবং গলায় ধারালো অস্ত্র ধরে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় গৃহবধূর শিশুসন্তান কেঁদে উঠলে তাকে পাশের কক্ষে আটক রাখতে যায়। এই সুযোগে বাঁধন খুলে গৃহবধূ পালানোর চেষ্টা করলে বাড়ির উঠোনে তাকে মারধর করা হয়। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় মামলা করেছেন। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সূত্র: আজকের পত্রিকা

আরও দেখুন

বিশ্বকাপ ফুটবল ২০২৬: কখন, কোন ম্যাচ কোথায়

বিশ্বকাপ ফুটবল ২০২৬: কখন, কোন ম্যাচ কোথায়

এবারই প্রথম যৌথভাবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার ১৬টি শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬।

২ ঘণ্টা আগে

প্রবাসী কর্মীদের কল্যাণে ‘প্রবাসী কার্ড’ চালুর ঘোষণা সরকারের

প্রবাসী কর্মীদের কল্যাণে ‘প্রবাসী কার্ড’ চালুর ঘোষণা সরকারের

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “প্রবাসী বাংলাদেশি জনশক্তির সুরক্ষা ও কল্যাণ নিশ্চিতে বিশেষ ‘প্রবাসী কার্ড’ প্রবর্তন করা হচ্ছে। এই কার্ডের মাধ্যমে প্রবাসী কল্যাণ সেবা, বীমা, ব্যাংকিং সুবিধা এবং জরুরি সহায়তা একসঙ্গে দেওয়া হবে।”

৩ ঘণ্টা আগে

বাজেটে কমতে পারে যেসব পণ্যের দাম

বাজেটে কমতে পারে যেসব পণ্যের দাম

ধান, চাল, গম, আলু, গবাদিপশু, হাঁস-মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্যতেল ও বীজসহ ৬০টি নিত্যপণ্যে উৎসে কর কমিয়ে সর্বনিম্ন পর্যায়ে নামানো হয়েছে। ৫, ২ ও ১ শতাংশ থেকে কমিয়ে তা শূন্য দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে, যা বাজারে স্বস্তি আনতে পারে।

৪ ঘণ্টা আগে

বাজেটে বাড়তে পারে যেসব পণ্যের দাম

বাজেটে বাড়তে পারে যেসব পণ্যের দাম

প্রস্তাবিত বাজেটে একাধিক পণ্য ও সেবায় কর ছাড় দেওয়া হয়েছে, যার ফলে সেসব ক্ষেত্রে দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে কিছু খাতে শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় সংশ্লিষ্ট পণ্যের দাম বাড়ার আশঙ্কাও তৈরি হয়েছে।

৪ ঘণ্টা আগে