logo
খবর

বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জে

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৩ ডিসেম্বর ২০২৪
Copied!
বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জে
মৃদু শৈত্যপ্রবাহে চুয়াডাঙ্গায় বেড়েছে শীতের প্রকোপ। ছবি: সংগৃহীত

মৃদু শৈত্যপ্রবাহে চুয়াডাঙ্গায় বেড়েছে শীতের প্রকোপ। দিনে সূর্যের লুকোচুরি আর রাতে ঘন কুয়াশার সঙ্গে বইছে হিমেল হাওয়া।

আবহাওয়া অফিস জানিয়েছে চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। একইসঙ্গে গোপালগঞ্জের সঙ্গে যৌথভাবে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রাও এটি।

তিনি আরও বলেন, ঘন কুয়াশার কারণে ঠান্ডার পরিমাণ আরও বাড়তে পারে। কয়েক দিনের মধ্যে তাপমাত্রার পারদ আরও নামতে পারে।

এদিকে, মৃদু শৈত্যপ্রবাহে সৃষ্ট হাড় কাঁপানো শীতে বিপর্যপ্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। সবচেয়ে বেশি কষ্টে আছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষগুলো।

জেলার সড়কগুলোতে দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করছে। কনকনে ঠান্ডায় ঘর থেকে বের হতে পারছেন না খেটে খাওয়া মানুষজন। শীতের প্রভাবে হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। রোগীদের মধ্যে শিশু ও বয়োজ্যেষ্ঠদের সংখ্যাই বেশি।

foggy _11zon

কুয়াশাচ্ছন্ন ঢাকা, নগরবাসীর শীতের অনুভূতি

কুয়াশাচ্ছন্ন রাজধানী ঢাকায় বৃহস্পতিবার সকালে দৃশ্যমানতা হ্রাস শীতের আগমনের বার্তা দিয়েছে। এদিন সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

ভোরের দিকে কুয়াশা বাড়তে থাকায় কিছু এলাকায় দৃশ্যমানতা কমে যায়।

শীতল আবহাওয়া উপেক্ষা করে ফুটপাতের বিক্রেতা, রিকশাচালক এবং ভোরের শ্রমিকদের তাদের কাজ চালিয়ে যাওয়ার জন্য গরম পোশাক পরে থাকতে দেখা গেছে।

অনেকের কাছে কুয়াশাচ্ছন্ন শহরের ব্যস্ত রাস্তায় মৌসুমী আকর্ষণের ছোঁয়া দিয়েছে।

ঢাকায় শীতের আবহাওয়া অব্যাহত থাকায় কুয়াশাচ্ছন্ন সকালগুলো স্বাভাবিক জনজীবনকে প্রভাবিত করার পাশাপাশি নগরীতে প্রত্যাশিত শীত মৌসুমের আগমনের ইঙ্গিত দিচ্ছে।

আরও পড়ুন

আরও দেখুন

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

৩ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

৩ দিন আগে

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

মানুষের জীবন যেমন প্রেম ভালোবাসায় পূর্ণ থাকে, ঠিক তেমনি থাকে সম্পর্কের টানাপোড়েন। অধিকাংশ মানুষ শেষ বয়সে জীবন একাকীত্বর জীবনে পরিণত হয়ে যায়।

৬ দিন আগে