logo
খবর

রোমের ছাড়পত্র পাওয়া ২০ হাজার ভিসার নিষ্পত্তি ডিসেম্বরের মধ্যেই

বাসস, ঢাকা০৯ অক্টোবর ২০২৪
Copied!
রোমের ছাড়পত্র পাওয়া ২০ হাজার ভিসার নিষ্পত্তি ডিসেম্বরের মধ্যেই
ইতালির ভিসা প্রার্থীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ইতালি বাংলাদেশকে আশ্বস্ত করেছে যে, ডিসেম্বরের মধ্যেই তারা বাংলাদেশি নাগরিকদের ২০ হাজার অনিষ্পন্ন ভিসা আবেদন নিষ্পত্তি করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইতালীয় ভিসা প্রার্থীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

তৌহিদ হোসেন বলেন, ‘রোম থেকে ২০ হাজারের মতো ভিসা সংক্রান্ত আবেদনের ছাড়পত্র পাওয়া গেছে। কিন্তু ঢাকায় ভিসা ইস্যুর গতি ধীর। আমি ঢাকাস্থ ইতালির রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন তারা ডিসেম্বরের মধ্যে ২০ হাজার ভিসা ইস্যু করবেন।’

তৌহিদ বলেন, নিষ্পত্তি করা ২০ হাজার বাদে বাকি আবেদনের বিষয়েও তাঁরা কাজ করছেন এবং কতটা অগ্রগতি করা যায় তা দেখবেন। প্রক্রিয়াটি ত্বরান্বিত করতে অতিরিক্ত মানবসম্পদ নিযুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছে ঢাকায় নিযুক্ত ইতালি দূতাবাস।

অনিষ্পন্ন ভিসা আবেদন দ্রুত নিষ্পত্তি করবে ইতালি দূতাবাস

ভিসা আবেদনকারীদের প্রতিবাদ বা বিক্ষোভ এড়াতে পরামর্শ দিয়েছেন তৌহিদ হোসেন। তাঁর পরামর্শ, এসব কার্যক্রম ভিসা ইস্যু প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে সাহায্য করবে না।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভিসা প্রদান করা যে কোনো দেশের সার্বভৌম অধিকার এবং আমরা প্রশ্ন করতে পারি না যে, তারা কেন ভিসা দেয়নি। ইতালি কর্তৃপক্ষের ওপর চাপ দেওয়ার ফল উল্টো হতে পারে এবং তা পুরো ভিসা কার্যক্রমকে ঝুঁকিতে ফেলতে পারে।

এর আগে, ঢাকায় ইতালির দূতাবাস একটি বিবৃতি জারি করে আবেদনকারীদের জাল নথি জমা দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানায়। বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছিল, জালিয়াতি রোধে সকল আবেদন কঠোরভাবে যাচাই-বাছাই করা হবে।

ইতালির দূতাবাস আবেদনকারীদের আশ্বস্ত করেছে যে, ইতালীয় অভিবাসন কর্তৃপক্ষের কাছে বাংলাদেশিসহ ইইউ বহির্ভূত নাগরিকরা কাজের ভিসার জন্য একবার ‘নুলা ওস্তা’র আবেদন করলে এর মেয়াদ শেষ হয় না। একই সঙ্গে তারা এও বলেছে যে, নুলা ওস্তা থাকা ভিসা অনুমোদনের গ্যারান্টি দেয় না। কারণ, সমস্ত নথি ইতালিয়ান আইন অনুসারে যাচাই করা হবে।

আরও দেখুন

ভোলায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

ভোলায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

গভীর রাতে দুর্বৃত্তরা প্রবাসীর ঘরের বাথরুমের ভেন্টিলেটর দিয়ে ভেতরে ঢুকে স্ত্রী নাসিমা ও তার ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। একপর্যায়ে নাসিমার মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে তারা। পরে নাসিমার ছেলে আবিরের চিৎকারে আশপাশের প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে খবর দেয়।

১ দিন আগে

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী গিরিশের মরদেহ দেশে পৌঁছেছে

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী গিরিশের মরদেহ দেশে পৌঁছেছে

বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এমপি বিমানবন্দরে উপস্থিত থেকে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ গ্রহণ করেন। পরে নিহতের ছোট ভাই সমর চন্দ্র সূত্রধরের কাছে তিনি মরদেহটি হস্তান্তর করেন।

৪ দিন আগে

আন্দামান সাগরে নৌকাডুবি, রোহিঙ্গা ও বাংলাদেশিসহ অন্তত ২৫০ জন নিখোঁজ

আন্দামান সাগরে নৌকাডুবি, রোহিঙ্গা ও বাংলাদেশিসহ অন্তত ২৫০ জন নিখোঁজ

মঙ্গলবার (১৪ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানায়, ট্রলারটি কক্সবাজার জেলার টেকনাফ থেকে বিপুলসংখ্যক যাত্রী নিয়ে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়েছিল। অতিরিক্ত যাত্রী, প্রবল বাতাস এবং উত্তাল সাগরের কারণে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।

৪ দিন আগে

এপ্রিলের ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে এক বিলিয়ন ডলারের বেশি

এপ্রিলের ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে এক বিলিয়ন ডলারের বেশি

চলতি মাসে গত শনিবার (১১ এপ্রিল) পর্যন্ত সব মিলিয়ে ১২১ কোটি ৮০ লাখ ডলার এসেছে। শেষ ৩ দিনে এসেছে ২৪ কোটি ডলারের বেশি।

৬ দিন আগে