বিডিজেন ডেস্ক

কক্সবাজারে ভাতিজার ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ফুলতলা স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ হোছাইনগীর (৩৬)। তিনি বদরখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ছনুয়াপাড়ার মোহাম্মদ শরীফের ছেলে।
খবর প্রথম আলোর।
প্রত্যক্ষদর্শী লোকজন বলেন, শুক্রবার বিকেল ৫টার দিকে ছনুয়াপাড়ার বাড়ির উঠানে দুই ভাই হোছাইনগীর ও হাছানগীরের স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এ সময় হোছাইনগীর উপস্থিত হয়ে হাছানগীরের স্ত্রীকে চড়থাপ্পড় দেন। পরে সন্ধ্যা পৌনে ৭টার দিকে হোছাইনগীর বাড়ি থেকে বের হয়ে পাশের ফুলতলা স্টেশনের একটি চায়ের দোকানে নাশতা করছিলেন। এ সময় হাছানগীরের ছেলে মোহাম্মদ ফোরকান ওরফে কালু (১৯) কোমরে ছুরি নিয়ে ওই দোকানে ঢুকে চাচার কাছে জানতে চায় কেন তার মাকে মেরেছেন। একপর্যায়ে হোছাইনগীরের বুকে পরপর ৩ বার ছুরিকাঘাত করে ফোরকান। এতে হোছাইনগীর মেঝেতে ঢলে পড়লে ফোরকান পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা হোছাইনগীরকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, লাশ উদ্ধারের পর আজ শনিবার সকালে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর পুলিশ প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছে, ফোরকানের ছুরিকাঘাতেই হোছাইনগীরের মৃত্যু হয়েছে।
সূত্র: প্রথম আলো

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।
নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”
মানুষের জীবন যেমন প্রেম ভালোবাসায় পূর্ণ থাকে, ঠিক তেমনি থাকে সম্পর্কের টানাপোড়েন। অধিকাংশ মানুষ শেষ বয়সে জীবন একাকীত্বর জীবনে পরিণত হয়ে যায়।