logo
খবর

সুনামগঞ্জে কুশিয়ারার ভাঙন আতঙ্কে নির্ঘুম রাতে মানুষ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৪ জানুয়ারি ২০২৫
Copied!
সুনামগঞ্জে কুশিয়ারার ভাঙন আতঙ্কে নির্ঘুম রাতে মানুষ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ও পাইলগাঁও ইউনিয়নের কুশিয়ারা নদীর ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত পার করছেন মানুষ। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ও পাইলগাঁও ইউনিয়নের কুশিয়ারা নদীর ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত পার করছেন মানুষ।

ভাঙনে এরই মধ্যে নদীপাড়ের অনেকেই হারিছেন বসতভিটা। কেউ কেউ বাপ-দাদার ভিটে ছেড়ে চলে যাচ্ছেন নিরাপদ আশ্রয়ে। তবে ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নজর দিচ্ছে না- এমন অভিযোগ করছেন ভুক্তভোগীরা।

জানা গেছে, কুশিয়ারা নদীর রানীগঞ্জ সেতুর জিরো পয়েন্ট থেকে পূর্ব জালালপুর, ভাঙাবাড়ি, বাঘময়না পর্যন্ত থেমে থেমে নদী ভাঙছে। কয়েক মাসে নদীতে চলে গেছে ৩ থেকে ৪ কিলোমিটার জায়গা। এতে কমপক্ষে ৪০টির বেশি ঘর অন্য জায়গায় সরিয়ে নিতে হয়েছে। অনেকে বাধ্য হয়ে খোলা জায়গায় বসবাস করছেন। আবার অনেকে জীবনের ঝুঁকি নিয়ে নদীর পাড়েই বসবাস করছেন।

সরেজমিনে দেখা গেছে, পাইলগাঁও ও রানীগঞ্জ ইউনিয়নের সোনাতলা গ্রামের আল আমিন, পাইলগাঁও শাপলা ব্রিক ফিল্ডের মালিক ফারুক মিয়াসহ অনেকে অবৈধভাবে নদীর পাড় কেটে মাটি নিচ্ছেন।

এলাকার অনেকে অভিযোগ করেন, প্রতিদিন আল আমিন নামে এক ব্যক্তি নদীর পাড় কেটে মাটি বিক্রি করছেন। তিনি প্রশাসনকে তোয়াক্কা না করে মাটি বিক্রি করছেন। বালিশ্রী ও বাগময়না এলাকায় ভাঙন অব্যাহত রয়েছে। অনেকে বাড়িঘর ভেঙে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। নদী ভাঙন থামার আশায় কেউ কেউ শুধু বাড়ির চাল (ছাউনি) খুলে অন্য জায়গায় রাখলেও খুঁটি ও বেড়া খুলছেন না।

এমতাবস্থায় ভাঙন আতঙ্কে রয়েছে পাইলগাঁও ও রানীগঞ্জ ইউনিয়নের তিন শতাধিক পরিবার। ভাঙন ঝুঁকিতে রয়েছে মসজিদ ও স্কুলও। তবে সরিয়ে নেওয়া হচ্ছে বিদ্যুতের খুঁটি। ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা হচ্ছে। এতেও বন্ধ করা যাচ্ছে না নদীর ভাঙন।

রানীনগর গ্রামের বাসিন্দা প্রমদ দাস বলেন, ঘর ছিল। হঠাৎ ফাটল, রাতে নদীর ভাঙনে সেই ঘর ডুবে গেছে। এখন আমার বাড়ি নদীতে।

রানীনগর গ্রামের বুলাই রবিদাস বলেন, প্রতি বছর নদীর পাড় কেটে নিচ্ছে কিছু ভূমিখেকো। তাই নদী ভাঙনে অনেক ঘরবাড়ি তলিয়ে গেছে। এখনো নদীর পাড় কেটে মাটি নেওয়া হচ্ছে। মাটিগুলো বিভিন্ন লোকের কাছে বিক্রি করা হচ্ছে।

কল্পনা রানী দাস নামে এক নারী বলেন, ‘কে করে দেবে আমাদের ঘরবাড়ি? ছোট একটি ঘরে আমরা দুজন থাকি। হয়তো রাতে থাকতে পারব না। ঘর ভেঙে নিয়ে যাবে নদীতে। কীভাবে থাকব, কীভাবে চলব, কে আমাদের খাওয়াবে বলতে পারছি না। ’

বালিশি গ্রামের আশরাফুল হক বলেন, ‘আমরা ভাঙন রোধে পদক্ষেপ নেওয়ার জন্য মানববন্ধন করেছি। কিন্তু দুঃখের বিষয়, পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের কোনো সহযোগিতা পাচ্ছি না। অবৈধভাবে নদীর পাড় কেটে মাটি বিক্রি করা হচ্ছে। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’

পাইলগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নজমুদ্দিন বলেন, কুশিয়ারা নদীর পাড় ভেঙে যাচ্ছে প্রতিনিয়ত। নদীর পাড় কেটে মাটি বিক্রি হচ্ছে, এতে এলাকার অনেক ঘরবাড়ি ভাঙনে তলিয়ে যাচ্ছে। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি জানিয়েছি, কোনো কাজ হয়নি।

পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী সবুজ কুমার শিল বলেন, ‘নদীর ভাঙন রোধে কিছু জায়গায় আমরা জিওব্যাগ ফেলছি। নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কেটে নিতে পারবে না। যারা নিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। এছাড়া এ বছরও এলাকায় নদীভাঙন রোধে কাজ চলছে। এরই মধ্যে আমরা একটি প্রকল্প তৈরি করে এটি অনুমোদনের জন্য পাঠিয়েছি। এটি পাস হলে ব্লক ও জিওব্যাগ ফেলে স্থায়ী একটি বেড়িবাঁধের কাজ শুরু করব।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা বলেন, ‘কুশিয়ারা নদীর পাড় কেটে মাটি বিক্রি হচ্ছে শুনেছি। আমরা দ্রুত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। নদীর পাড় কাটা যাবে না। আমি তহশিলদারকে বলে দিয়েছি বিষয়টি দ্রুত দেখার জন্য।’

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

৬ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

৭ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

৭ দিন আগে