প্রতিবেদক, বিডিজেন

রাজধানী ঢাকার কলাবাগান থানার ফ্রি স্কুল স্ট্রিট রোডের একটি ভাড়া বাসা থেকে আমেরিকায় অধ্যয়নরত এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার রাম নাদের নেহাল রনক (৩২)।
আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোরে চারতলা ভবনের চতুর্থ তলার একটি কক্ষ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে আজ বিকেল ৩টার দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
রনক মতিঝিল থানার আরামবাগ এলাকার বাসিন্দা এবং আজম শিকদারের ছেলে। তিনি আমেরিকার সিটি ইউনির্ভাসিটি অব নিউইয়র্কের অধীন কুইন্স কলেজের শিক্ষার্থী ছিলেন বলে স্বজনেরা জানিয়েছে।
কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আবু শরীফ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শয়নকক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ঘটনাটিকে অস্বাভাবিক মৃত্যু হিসেবে দেখা হচ্ছে।
পরিবারের সদস্যদের বরাতে পুলিশ জানায়, নাদের নেহাল নিউইয়র্কে পড়াশোনা করতেন এবং তার বাবা সেখানে প্রবাসী। পারিবারিক ও মানসিক চাপের কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষা করা হচ্ছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান বলেও জানিয়েছে পুলিশ।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।
নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”
মানুষের জীবন যেমন প্রেম ভালোবাসায় পূর্ণ থাকে, ঠিক তেমনি থাকে সম্পর্কের টানাপোড়েন। অধিকাংশ মানুষ শেষ বয়সে জীবন একাকীত্বর জীবনে পরিণত হয়ে যায়।