প্রতিবেদক, বিডিজেন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথের বিষয়ে নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার (২৯ মে) মেয়র ঘোষণার গেজেট জারির বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য শুনে এই আদেশ দেয় আপিল বিভাগ।
ইশরাকের আইনজীবী মাহবুব উদ্দিন খোকন বলেন, এখন শপথ পড়াতে বাধ্য সরকার। না পড়ালে আদালত অবমাননা হবে। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনের গেজেট বহাল থাকছে। নতুনভাবে কোনো গেজেট দেওয়া হবে না।
এর আগে, বুধবার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা আবেদন খারিজের যে আদেশ হাইকোর্ট বিভাগ দিয়েছিল, তার বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানি শুরু হয়।
ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ না দেয়ার নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদন গত ২২ মে সরাসরি খারিজ করে দেয় হাইকোর্ট বিভাগ। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর দ্বৈত হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দেয়।
রিটকারীর এ ধরনের রিট করার এখতিয়ার না থাকার যুক্তিতে আবেদনটি খারিজ করে আদালত।
হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে সোমবার আপিল বিভাগে আবেদন করেন রিটকারী আইনজীবী মামুনুর রশিদ। আবেদনে হাইকোর্টের আদেশ স্থগিত চাওয়া হয়।
এদিকে, ইশরাককে মেয়রের দায়িত্ব দিতে নগর ভবনের সামনে বিক্ষোভ অব্যাহত রেখেছেন তাঁর সমর্থকেরা। তাদের আন্দোলনের কারণে দুই সপ্তাহ ধরে নগর ভবনে সব নাগরিক সেবা বন্ধ হয়ে আছে।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।
নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”
মানুষের জীবন যেমন প্রেম ভালোবাসায় পূর্ণ থাকে, ঠিক তেমনি থাকে সম্পর্কের টানাপোড়েন। অধিকাংশ মানুষ শেষ বয়সে জীবন একাকীত্বর জীবনে পরিণত হয়ে যায়।