বিডিজেন ডেস্ক

অভিযুক্তদের নাম-পরিচয়ে ভিন্ন ২ ব্যক্তিকে আদালতে হাজির করে জামিন আবেদন করা হয়। আদালত দুই অভিযুক্তকে জামিন দেন। এভাবে প্রতারণার মাধ্যমে বিদেশে থাকা দুই অভিযুক্তের জামিনের ঘটনায় এক আইনজীবীর সহকারীসহ ৪ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (রামগঞ্জ) বিচারক মোহাম্মদ ইসমাইল এ নির্দেশ দেন।
খবর প্রথম আলোর।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন আইনজীবীর সহকারী আবুল কাসেম, জামিন নেওয়া ২ জন মো. সাইফুল ও মো. ফরহাদ এবং আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি। এ ঘটনার সঙ্গে যুক্ত আইনজীবী লুৎফুর রহমান আদালতে মুচলেকা দিয়ে ক্ষমা চেয়েছেন। এতে আদালত তাঁকে অব্যাহতি দেন।
আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আব্দুল আহাদ শাকিল পাটওয়ারী প্রথম আলোকে বলেন, জুডিশিয়াল আদালতের ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল বাদী হয়ে সদর আদালতে মামলাটি দায়ের করবেন।
আদালত সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি মারামারি ও হত্যাচেষ্টার মামলার ২ অভিযুক্ত বিদেশে রয়েছেন। অথচ গত বছরের ৬ নভেম্বর প্রতারণার মাধ্যমে তাদের জামিন করানো হয়। পরবর্তীতে ওই বছরের ৮ ডিসেম্বর প্রতারণার এ বিষয়টি নিয়ে ওই মামলার বাদী শামছুর নেছা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে লিখিত অভিযোগ করেন।
সূত্র: প্রথম আলো

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “প্রবাসী বাংলাদেশি জনশক্তির সুরক্ষা ও কল্যাণ নিশ্চিতে বিশেষ ‘প্রবাসী কার্ড’ প্রবর্তন করা হচ্ছে। এই কার্ডের মাধ্যমে প্রবাসী কল্যাণ সেবা, বীমা, ব্যাংকিং সুবিধা এবং জরুরি সহায়তা একসঙ্গে দেওয়া হবে।”
ধান, চাল, গম, আলু, গবাদিপশু, হাঁস-মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্যতেল ও বীজসহ ৬০টি নিত্যপণ্যে উৎসে কর কমিয়ে সর্বনিম্ন পর্যায়ে নামানো হয়েছে। ৫, ২ ও ১ শতাংশ থেকে কমিয়ে তা শূন্য দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে, যা বাজারে স্বস্তি আনতে পারে।
প্রস্তাবিত বাজেটে একাধিক পণ্য ও সেবায় কর ছাড় দেওয়া হয়েছে, যার ফলে সেসব ক্ষেত্রে দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে কিছু খাতে শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় সংশ্লিষ্ট পণ্যের দাম বাড়ার আশঙ্কাও তৈরি হয়েছে।
সিআইএমএমওয়াইটির উপস্থাপনায় জানানো হয়, গত চার দশকেরও বেশি সময় ধরে সিআইএমএমওয়াইটি বাংলাদেশের কৃষি গবেষণা ও উন্নয়নের গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বিশেষ করে গম ও ভুট্টা উৎপাদন বৃদ্ধিতে।