logo
খবর

কেএফসি-বাটায় হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ আইজিপির

প্রতিবেদক, বিডিজেন০৮ এপ্রিল ২০২৫
Copied!
কেএফসি-বাটায় হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ আইজিপির
ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ এনে বেশ কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়েছে একদল জনতা। ছবি: সংগৃহীত

ইসরায়েল সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশের বিভিন্ন জেলায় কেএফসি ও বাটাসহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। সোমবার (৭ এপ্রিল) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে সিলেটে হামলা ও ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। 

আইজিপি বাহারুল আলম বলেন, ‘আমাদের কাছে হামলাকারীদের ভিডিও ফুটেজ আছে। তাদের চিহ্নিত করা হচ্ছে, অবিলম্বে তাদের গ্রেপ্তার করা হবে। বাংলাদেশ পুলিশ বর্তমানে এ নিয়ে কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘সরকার কোনো ন্যায়সংগত বিক্ষোভে বাধা দেয় না। তবে, প্রতিবাদ কর্মসূচির আড়ালে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড সহ্য করা হবে না।’

এদিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ–কমিশনার (উত্তর) মোঃ শাহরিয়ার আলম সাংবাদিকদের জানিয়েছেন, নগরীর বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটে জড়িত থাকায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে ৪ দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন শুরুর দিনে ব্যবসা প্রতিষ্ঠানের ওপর হামলা ‘ন্যাক্কারজনক দৃষ্টান্ত স্থাপন’ করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

তিনি বলেন, ‘যখন আমরা বাংলাদেশকে বিনিয়োগের জন্য ইতিবাচকভাবে তুলে ধরতে শীর্ষ সম্মেলন আয়োজন করছি, তখন এ ধরনের ন্যাক্কারজনক দৃষ্টান্ত আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অনেকেই স্থানীয় বিনিয়োগকারী, কিছু বিদেশি বিনিয়োগকারী আছেন যারা বাংলাদেশের প্রতি আস্থা রাখতেন। তারা সবাই আমাদের তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছিলেন।’ 

বিডা নির্বাহী চেয়ারম্যান বলেন, ‘যারা এই জঘন্য ভাঙচুর চালিয়েছে তারা দেশের কর্মসংস্থান, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং স্থিতিশীলতা বিরোধী।’

ফিলিস্তিনের গাজায় গণহত্যা বন্ধের দাবিতে বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও সোমবার পালিত হয় ‘নো ওয়ার্ক, নো স্কুল’কর্মসূচি। গাজার প্রতি সংহতি জানিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় শিক্ষার্থী ও জনতা বিক্ষোভ কর্মসূচি পালন করে। এই কর্মসূচির মধ্যেই বেশ কয়েকটি জেলায় কেএফসি ও বাটাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালানো হয়।

আরও দেখুন

দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন

দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন

জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতির কথা জানিয়ে মাহদী আমিন বলেন, সফরকালে আনোয়ার ইব্রাহীমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে শ্রমবাজার সহজ করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

২১ ঘণ্টা আগে

লেবাননে ইসরায়েলি হামলা ও বাংলাদেশি নিহতের ঘটনায় সরকারের নিন্দা

লেবাননে ইসরায়েলি হামলা ও বাংলাদেশি নিহতের ঘটনায় সরকারের নিন্দা

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে বলা হয়, এসব হামলা এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার চলমান প্রচেষ্টাকে ব্যাহত করছে।

২ দিন আগে

লেবাননে ইসরায়েলি হামলায় এক বাংলাদেশি নারী শ্রমিক নিহত

লেবাননে ইসরায়েলি হামলায় এক বাংলাদেশি নারী শ্রমিক নিহত

লেবাননে নিয়োজিত বাংলাদেশ দূতাবাস সূত্র জানিয়েছে, গত বুধবার সন্ধ্যায় বৈরুতের হামরা এলাকায় দিপালীর নিয়োগকর্তার (কফিল) বাড়িতে ইসরায়েলি বিমান বাহিনী হামলা চালায়। এ সময় ভবনটি ধসে পড়ে। এতে দিপালীর নিয়োগকর্তা ও তার পরিবারের সদস্য এবং দিপালীসহ মোট সাতজন নিহত হন।

২ দিন আগে