প্রতিবেদক, বিডিজেন

কমপ্লিট শাটডাউনসহ চলমান সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা। রোববার (২৯ জুন) রাতে রাজধানী ঢাকার তেজগাঁওয়ে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) কার্যালয়ে দেশের শীর্ষ ব্যবসায়ীদের প্রতিনিধিদলের নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন তারা।
এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাসান মোহাম্মদ তারেক রিকাবদার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।
এনবিআর সংস্কার ঐক্য পরিষদ শনিবার থেকে সারাদেশে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেয়।
এর ফলে শনিবার ও রোববার শাটডাউনের কারণে অন্য কার্যক্রমের পাশাপাশি বন্ধ থাকে আমদানি-রপ্তানি কার্যক্রম। এতে তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা রপ্তানি বাধার মুখে পড়ায় আর্থিক ক্ষতির আশঙ্কা করেন।
সংস্কার পরিষদের পক্ষ থেকে দাবি করা হয়, তারা রাজস্ব ব্যবস্থার কাঠামোগত সংস্কার এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণসহ অন্য যৌক্তিক দাবিতে প্রয়োজনে অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত।
একইসঙ্গে তারা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন, যেন উদ্ভূত সমস্যার সমাধান হয় এবং রাজস্ব ব্যবস্থায় কাঙ্ক্ষিত সংস্কার সম্ভব হয়।
এর আগে রোববার দুপুরে এক বিবৃতিতে অন্তর্বর্তী সরকার রাজস্ব কার্যক্রম বন্ধ রেখে এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের 'আইনবিরোধী ও জাতীয় স্বার্থ বিধ্বংসী কর্মকাণ্ড' থেকে সরে আসার আহ্বান জানায়।
বিবৃতিতে অনতিবিলম্বে কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, অন্যথায় দেশের জনগণ ও অর্থনীতির সুরক্ষায় সরকার কঠোর হতে বাধ্য হবে।
এরপর এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খানের সভাপতিত্বে ৫ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করার কথা জানায় সরকার।
আরও পড়ুন

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, ৩০ জুনের মধ্যে ফ্লাইট চালুর কথা বলা হলেও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতার জন্য তা ২৭ জুলাইয়ের মধ্যে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ শুরু থেকেই সংযম দেখানো, উত্তেজনা কমানো এবং আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়ে এসেছে।
সরকার শুধু অদক্ষ শ্রমিক পাঠানোর সনাতন ধারা থেকে বেরিয়ে দক্ষতা উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, আমরা শুধু শ্রমবাজারের বহুমুখীকরণই চাই না, বরং কর্মসংস্থানের ধরন এবং জনসংখ্যার বৈচিত্র্যও নিশ্চিত করতে চাই।