প্রতিবেদক, বিডিজেন

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। তিন দশক পর নতুন প্রধানমন্ত্রী পেল বাংলাদেশ। আর দুই দশক পরে ক্ষমতায় ফিরল বিএনপি।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী পদের শপথ নেন তারেক রহমান। পরে তিনি গোপনীয়তার শপথ নেন।
এর আগে এদিন সকালে সংসদের শপথ কক্ষে সংসদ সদস্য হিসেবে শপথ নেন বিএনপির থেকে নির্বাচিত সংসদ সদস্যরা। তবে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি তারা।
পরে সংসদীয় দলের সভায় তারেক রহমানকে সংসদ নেতা নির্বাচিত করা হয়। নিয়ম অনুযায়ী, সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের সদস্যদের আস্থাভাজনকে সরকার গঠনের আহ্বান জানান রাষ্ট্রপতি। সংসদীয় দলের বৈঠকের পরেই রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠিয়েছে বিএনপি।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি। বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয় পেয়েছে। জোটের হিসেবে তারা পেয়েছে ২১২টি আসন।
অন্যদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোট ৭৭টি আসন পেয়েছে। যার মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৬টি।
আরও পড়ুন

মানুষের জীবন যেমন প্রেম ভালোবাসায় পূর্ণ থাকে, ঠিক তেমনি থাকে সম্পর্কের টানাপোড়েন। অধিকাংশ মানুষ শেষ বয়সে জীবন একাকীত্বর জীবনে পরিণত হয়ে যায়।
মঙ্গলবার দুপুর ২টার দিকে স্থানীয় আকুনি মাদরাসা মাঠে হাজারও মানুষের উপস্থিতিতে সম্মিলিত জানাজা শেষে নিজ নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাদের সমাহিত করা হয়।
আজ মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে মরদেহগুলো সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় প্রিয়জন হারানো স্বজনদের কান্না ও আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশ তৈরি হয়।
সৌদি আরবের দাম্মাম শহরে একটি বৈদ্যুতিক প্যানেল বোর্ডে রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন ইব্রাহিম। কাজের একপর্যায়ে বোর্ডের ভেতরে থাকা উচ্চক্ষমতার সার্কিট ব্রেকারে হঠাৎ বিকট শব্দে একটি ইলেকট্রিক্যাল আর্ক ব্লাস্ট ঘটে।