বিডিজেন ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত। ২০২৪ সালের ৫ আগস্ট ভারতে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত সে দেশেই অবস্থান করছেন শেখ হাসিনা।
খবর ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের।
বাংলাদেশ শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করেছে। গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে।
এর পরপরই হিন্দুস্তান টাইমস খবর প্রকাশ করে যে, শেখ হাসিনার ভারতে অবস্থানের মেয়াদ তথা ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। আবার কিছু গণমাধ্যম বলছে, ভারত হাসিনার রেসিডেন্ট পারমিটের মেয়াদ বাড়িয়েছে।
এদিকে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ২৩ ডিসেম্বর একটি নোট ভারবাল বা অস্বাক্ষরিত কূটনৈতিক চিঠির মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাসিনাকে প্রত্যর্পণের আবেদন জানিয়েছে।
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত পাঠাতে ভারতের কাছে বাংলাদেশ চিঠি পাঠিয়েছে বলে ২৩ ডিসেম্বর পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের জানান।
আরও পড়ুন

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।
নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”
মানুষের জীবন যেমন প্রেম ভালোবাসায় পূর্ণ থাকে, ঠিক তেমনি থাকে সম্পর্কের টানাপোড়েন। অধিকাংশ মানুষ শেষ বয়সে জীবন একাকীত্বর জীবনে পরিণত হয়ে যায়।