logo
খবর

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট নিয়ে ‘ডিজিটাল হ-য-ব-র-ল’!

এশিয়ান কাপ বাছাই

প্রতিবেদক, বিডিজেন২৭ মে ২০২৫
Copied!
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট নিয়ে ‘ডিজিটাল হ-য-ব-র-ল’!
সিঙ্গাপুর ম্যাচের টিকিট নিয়ে ডিজিটালি লেজেগোবরে বাফুফে

ফুটবলপ্রেমীদের দৃষ্টি এই মুহূর্তে ১০ জুন তারিখটার দিকে। ওই দিন, ঢাকা জাতীয় স্টেডিয়ামে এএফসি (এশিয়ান ফুটবল কনফেডারেশন) এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের গ্রুপের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। দীর্ঘ দিন পর ঘরের মাঠের এই ম্যাচ সামনে রেখে ফুটবলপ্রেমীদের উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে। এমনিতে ঢাকা স্টেডিয়ামে দীর্ঘ দিন পর বাংলাদেশ ফুটবল দলের আন্তর্জাতিক ম্যাচ, এর ওপর এই ম্যাচ দিয়েই দেশের মাটিতে বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে হামজা চৌধুরীর। একই সঙ্গে এ ম্যাচেই অভিষিক্ত হওয়ার কথা আরেক প্রবাসী তারকা শমিত সোমের। সব মিলিয়ে এ ম্যাচ সামনে রেখে যেন তর সইছে না ফুটবলপ্রেমীদের।

কিন্তু এই উৎসাহে শুরুতেই ধাক্কা লেগেছে ম্যাচের টিকিট সংগ্রহ করতে গিয়ে। সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) অনলাইনে টিকিট বিক্রি শুরু করলেও সাইবার আক্রমণের মতো ঘটনায় টিকিট বিক্রি শুরুতেই থমকে গেছে। একটি বেসরকারি প্রতিষ্ঠানকে টিকিট বিক্রির দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু সেই প্রতিষ্ঠান টিকিট বিক্রির ব্যবস্থাপনায় শুরুতেই ব্যর্থতার পরিচয় দিয়েছে। এ নিয়ে দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ।

টিকিট বিক্রির ব্যবস্থাপনা মসৃণ করার উদ্দেশেই অনলাইনে সব টিকিট বিক্রির উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এ লক্ষ্যে গত ২৪ মে থেকে সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রি শুরুও করা হয়েছিল। কিন্তু শুরুতেই বেসরকারি প্রতিষ্ঠানটির টিকিট বিক্রির ওয়েবসাইটটি সাইবার অপরাধীরা দখলে নিয়ে নেয়। ম্যাচটি ঘিরে যে বিপুল উৎসাহ-উদ্দীপনা, সে অনুযায়ী লাখ খানেক ফুটবলপ্রেমী টিকিট কিনতে ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করে। কিন্তু দেখা যায়, সাইবার অপরাধীরা ওয়েবসাইটটির যাবতীয় টিকিট দখলে নিয়ে বসে আছে। যদিও সেদিন ২১ হাজার টিকিটের মধ্যে সাড়ে ৩ হাজার টিকিট বিক্রি হয়েছে বলে জানানো হয়েছে।

সাইবার আক্রমণের ঘটনার পর টিকিট বিক্রি ২ দিন বন্ধ রাখা হয়। ২৬ মে রাতে আবারও সীমিত পরিসরে টিকিট বিক্রি শুরুর কথা থাকলেও ফুটবলপ্রেমীদের হতাশই হতে হচ্ছে। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ওয়েবসাইটে লগ ইন করলে ‘অপেক্ষা করুন’ জাতীয় বার্তা দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরো ব্যাপারটি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন ফুটবলপ্রেমীরা। সবার কথা, ডিজিটাল ব্যবস্থা প্রবর্তন করতে গিয়ে লেজেগোবরে করে ফেলেছে বাফুফে। অনেকেই বলছেন, এর চেয়ে ব্যাংকে ম্যাচের টিকিট বিক্রি করা উচিত ছিল বাফুফের।

গত ২৫ মার্চ মেঘালয়ের শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচে দিয়ে এশিয়ানকাপ বাছাইয়ের যাত্রা শুরু করেছে বাংলাদেশ। সে ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় শেফিল্ড ইউনাইটেড তারকা হামজার। গোলশূন্য ড্র হলেও, সহজ সুযোগ নষ্টের কারণে সে ম্যাচে ভারতের মাটিতে ভারতকে হারানোর বড় সুযোগই সে ম্যাচে হাতছাড়া হয়েছে বলে বিশ্বাস ফুটবলপ্রেমীদের। হামজা চৌধুরীর কারণেই দেশের ফুটবল নিয়ে সবার আগ্রহ ঊর্ধ্বমুখী। একই সঙ্গে ভারতের বিপক্ষে ম্যাচে দলের পারফরম্যান্স আর সিঙ্গাপুরের বিপক্ষে হামজার দেশের মাটিতে অভিষেক লগ্ন উৎসাহের মাত্রা দ্বিগুণ করেছে। কানাডা জাতীয় ফুটবল দলের হয়ে ২টি ম্যাচে খেলা বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার শমিত সোমের সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে মাঠে নামার সম্ভাবনায় উৎসাহ-উদ্দীপনা রীতিমতো আকাশই ছুঁয়েছে। কিন্তু টিকিট বিক্রি নিয়ে অব্যবস্থাপনা সবাইকে হতাশই করছে।

দ্বিতীয় দফায় টিকিট বিক্রি থমকে যাওয়ায় বাফুফের পরবর্তী পদক্ষেপ কী হবে, সেটি এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি।

আরও দেখুন

খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা জোরদারে পিকেএসএফ ও সিআইএমএমওয়াইটির আলোচনা

খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা জোরদারে পিকেএসএফ ও সিআইএমএমওয়াইটির আলোচনা

সিআইএমএমওয়াইটির উপস্থাপনায় জানানো হয়, গত চার দশকেরও বেশি সময় ধরে সিআইএমএমওয়াইটি বাংলাদেশের কৃষি গবেষণা ও উন্নয়নের গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বিশেষ করে গম ও ভুট্টা উৎপাদন বৃদ্ধিতে।

৩ দিন আগে

লেবাননে নিহত ২ প্রবাসীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লেবাননে নিহত ২ প্রবাসীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বিমানবন্দরে উপস্থিত থেকে নিহতদের মরদেহ গ্রহণ করে আনুষ্ঠানিকতা শেষে স্বজনদের কাছে হস্তান্তর করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

৪ দিন আগে

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ২ প্রবাসীর মরদেহ সাতক্ষীরায় পৌঁছেছে

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ২ প্রবাসীর মরদেহ সাতক্ষীরায় পৌঁছেছে

গত ১১ মে দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ জেলার জিবদিন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম নিহত হন। দীর্ঘ প্রক্রিয়া শেষে তাদের মরদেহ দেশে আনা সম্ভব হয়।

৪ দিন আগে

সৌদি আরবে উটের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ২ বাংলাদেশি নিহত

সৌদি আরবে উটের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ২ বাংলাদেশি নিহত

রোববার রাতে মোটরসাইকেলে যাওয়ার সময় রিয়াদের একটি সড়কে উটের সঙ্গে তাদের মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

৮ দিন আগে