logo
খবর

নির্বাচনি সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থানের সমালোচনা বিএনপি নেতা মঈন খানের

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৯ নভেম্বর ২০২৪
Copied!
নির্বাচনি সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থানের সমালোচনা বিএনপি নেতা মঈন খানের
আবদুল মঈন খান। ছবি: সংগৃহীত

সংস্কারের পর নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থানকে অযৌক্তিক বলে সমালোচনা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাজধানী ঢাকায় এক কর্মশালার উদ্বোধনকালে এ সমালোচনা করেন তিনি। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির ৩১ দফা রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের রূপরেখা নিয়ে এ কর্মশালার আয়োজন করে দলটি।

খবর বার্তা সংস্থা ইউএনবির।

মঈন খান আরও বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে প্রয়োজনীয় নির্বাচনি সংস্কার সম্পন্ন করে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা।

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার সংস্কার করবে, কেউ এর বিরোধিতা করছে না। তবে সমস্যা হচ্ছে, আজ আমি যে সংস্কার বাস্তবায়ন করছি তা আগামীকাল পুনর্বিবেচনা করার প্রয়োজন হতে পারে।’

আরও পড়ুন

মঈন খান বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যা সত্যিকার অর্থে কখনো শেষ হয় না।

তিনি বলেন, 'এটা বলা অযৌক্তিক যে, আমরা সংস্কার সম্পন্ন করব এবং তারপর নির্বাচন দেব, দেশ পরিচালনার দায়িত্ব জনগণের হাতে তুলে দেব। সংস্কার চলছে, এই যুক্তি মেনে নেওয়া যায় না।’

বিএনপির এই নেতা বলেন, সরকারকে বুঝতে হবে যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া এটি কখনো থেমে থাকে না।… সভ্যতা নিজেই ক্রমাগত পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়ে যায়। ‘সংস্কার শেষ হবে কবে? সংস্কার সম্পন্ন হলেই নির্বাচন হওয়া উচিত, এমন কোনো যুক্তি থাকতে পারে না।’

তিনি বলেন, গত ১৫ বছর ধরে বিপ্লবের নেতৃত্বদানকারী তরুণ ও বিভিন্ন পেশার মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। ‘জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনাই এ সরকারের প্রধান দায়িত্ব।’

জনগণের ভোটাধিকার নিশ্চিত করে একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা যাবে বলে আস্থা প্রকাশ করেন ড. মঈন। ‘প্রকৃতপক্ষে জনপ্রতিনিধিরাই সংসদ গঠন করবেন, যে সংসদ সরকার প্রতিষ্ঠা করবে।’

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফা রাষ্ট্রীয় সংস্কারের রূপরেখা বাস্তবায়নে বদ্ধপরিকর। জনগণ ভোট দিয়ে ক্ষমতায় আনলে শাসন নয়, জনগণের সেবার দায়িত্ব আমরা নেব আমরা।

তিনি আরও বলেন, বিএনপি কাগজে-কলমে সংস্কার সমর্থন করে না, বরং এমন সংস্কারের পক্ষে, যাতে সত্যিকার অর্থে জনগণ উপকৃত হয়।

আরও দেখুন

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

৫ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

৬ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

৬ দিন আগে

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

মানুষের জীবন যেমন প্রেম ভালোবাসায় পূর্ণ থাকে, ঠিক তেমনি থাকে সম্পর্কের টানাপোড়েন। অধিকাংশ মানুষ শেষ বয়সে জীবন একাকীত্বর জীবনে পরিণত হয়ে যায়।

১০ দিন আগে