প্রতিবেদক, বিডিজেন

বিদেশফেরত যাত্রীদের জন্য ব্যাগেজ রুলে বড় পরিবর্তন এনেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এত দিন বিনা শুল্কে বছরে একাধিকবার সোনা আনার সুযোগ থাকলেও সেটি সীমিত করা হয়েছে। বছরে মাত্র একবার এই সুযোগ পাওয়া যাবে। একইসঙ্গে ১০ হাজার ডলারের বেশি বহন করলে তা নির্ধারিত ফরমে ঘোষণা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
বাজেট ঘোষণার পর গতকাল মঙ্গলবার (৩ জুন) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নতুন অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা জারি করেছে। নতুন বিধিমালা অনুসারে, বছরে একবার বিনা শুল্কে ১০০ গ্রাম সোনার গয়না এবং শুল্ক দিয়ে ১১৭ গ্রাম (১০ ভরি) সোনার বার আনা যাবে। সোনার বার আনার ক্ষেত্রে প্রতি ভরিতে (১১ দশমিক ৬৬৪ গ্রাম) শুল্ক ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এতে একটি সোনার বার আনার জন্য ৫০ হাজার টাকা শুল্ক দিতে হবে।
জানা যায়, আগে একজন যাত্রী বছরে যতবার খুশি ততবার শুল্ক ছাড়াই ১০০ গ্রাম সোনার গয়না বা ২০০ গ্রাম রুপার অলংকার আনতে পারতেন। এ ছাড়া, শুল্ক দিয়ে ১১৭ গ্রাম বা প্রায় ১০ ভরি সোনার বার আনার সুযোগ ছিল। এর জন্য প্রতি ভরিতে দিতে হতো ৪ হাজার টাকা শুল্ক।
এ ছাড়া, নতুন বিধিমালা অনুসারে, যাত্রীরা সর্বোচ্চ ২টি ব্যবহৃত মোবাইল ফোন সঙ্গে আনতে পারবেন। বিনা শুল্কে নতুন মোবাইল আনতে পারবেন একটি, তবে বছরে একবার।
নতুন বিধিমালা অনুসারে, বুকিং, হ্যান্ডকেরিসহ লাগেজে পণ্য আনা যাবে সর্বোচ্চ ৬৫ কেজি। এর বেশি হলে শুল্ক দিতে হবে। প্রত্যেক যাত্রীকেই এখন থেকে ব্যাগেজের ঘোষণা ফরম পূরণ করতে হবে। সেটি অনলাইনেও করা যাবে।

এবারই প্রথম যৌথভাবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার ১৬টি শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “প্রবাসী বাংলাদেশি জনশক্তির সুরক্ষা ও কল্যাণ নিশ্চিতে বিশেষ ‘প্রবাসী কার্ড’ প্রবর্তন করা হচ্ছে। এই কার্ডের মাধ্যমে প্রবাসী কল্যাণ সেবা, বীমা, ব্যাংকিং সুবিধা এবং জরুরি সহায়তা একসঙ্গে দেওয়া হবে।”
ধান, চাল, গম, আলু, গবাদিপশু, হাঁস-মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্যতেল ও বীজসহ ৬০টি নিত্যপণ্যে উৎসে কর কমিয়ে সর্বনিম্ন পর্যায়ে নামানো হয়েছে। ৫, ২ ও ১ শতাংশ থেকে কমিয়ে তা শূন্য দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে, যা বাজারে স্বস্তি আনতে পারে।
প্রস্তাবিত বাজেটে একাধিক পণ্য ও সেবায় কর ছাড় দেওয়া হয়েছে, যার ফলে সেসব ক্ষেত্রে দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে কিছু খাতে শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় সংশ্লিষ্ট পণ্যের দাম বাড়ার আশঙ্কাও তৈরি হয়েছে।