logo
খবর

বাংলাদেশসহ ১৪১টি দেশে যুক্তরাজ্যের ভিসার জন্য এআই চ্যাটবট চালু

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৬ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
বাংলাদেশসহ ১৪১টি দেশে যুক্তরাজ্যের ভিসার জন্য এআই চ্যাটবট চালু
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্য ভ্রমণকারীদের জন্য দ্রুত তথ্য সেবা দিতে বাংলাদেশসহ ১৪১টি দেশে কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট চালু করেছে ভিএফএস গ্লোবাল।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) ভিসা প্রসেসিং সেবাদাতা প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, এটি যুক্তরাজ্যে ভ্রমণকারী গ্রাহকদের জন্য তাৎক্ষণিক, নির্ভুল ও সহজলভ্য তথ্য সরবরাহ করবে।

ভিএফএস গ্লোবাল বলছে, ‘এআইচালিত এই চ্যাটবট শুধু উন্নত জেনারেটিভ এআই প্রযুক্তি ব্যবহার করে মানবসদৃশ কথোপকথনে সহায়তা দেয় না, এটি টেক্সট ও ভয়েস কমান্ডের মাধ্যমেও কাজ করে।’

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিএফএস গ্লোবালের দুবাইভিত্তিক এআই টিম কর্তৃক তৈরি এআইচালিত চ্যাটবটটি দক্ষ গ্রাহক সেবার ক্রমবর্ধমান চাহিদা পূরণে সাহায্য করছে, যাতে ব্যবহারকারীরা সহজেই আবেদন প্রক্রিয়া সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পেতে পারেন।

যুক্তরাজ্যের ভিসা অ্যান্ড ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তা জেন ভিডলারকে উদ্ধৃত করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ভিএফএস গ্লোবালের এআইচালিত চ্যাটবটটি ভিসা পরিষেবাগুলোকে আরও সহজ, কার্যকর ও সব ধরনের গ্রাহকের চাহিদা পূরণের প্রতিশ্রুতি হিসেবে চালু করা হয়েছে।

ভিসা আবেদন প্রক্রিয়া সম্পর্কে সঠিক তথ্যের তাৎক্ষণিক প্রবেশাধিকার নিশ্চিতের মাধ্যমে গ্রাহকদের জন্য সর্বোত্তম পরিষেবা দেওয়ার লক্ষ্যকে আরও শক্তিশালী করবে।’

ভিএফএস গ্লোবালের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জুবিন কারকারিয়া বলেছেন, এআইচালিত এই তথ্য সমাধান যুক্তরাজ্যে ভ্রমণকারীদের ভিসা আবেদন প্রক্রিয়াকে আরও উন্নত করবে।

তিনি বলেন, ‘আমরা আমাদের ক্লায়েন্ট সরকার ও গ্রাহকদের জন্য ভিসা ও কনস্যুলার পরিষেবায় পরবর্তী উন্নতি সাধনের লক্ষ্যে বিভিন্ন এআই ও ডিজিটাল প্রযুক্তিনির্ভর পণ্য তৈরি করছি। আমরা আমাদের ক্লায়েন্ট সরকারগুলোর নীতি ও প্রয়োজনীয়তার সঙ্গে সামঞ্জস্য রেখে দায়িত্বশীল এআই উন্নয়নে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।’

আরও দেখুন

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

দুই পক্ষ শিক্ষা, কৃষি ও বাণিজ্যসহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির সুযোগ নিয়ে আলোচনা করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অংশীদারত্বকে এগিয়ে নেওয়ার যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

২ দিন আগে

কৌশলগত বিনিয়োগ বাংলাদেশ-সৌদি সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করবে: সৌদি রাষ্ট্রদূত

কৌশলগত বিনিয়োগ বাংলাদেশ-সৌদি সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করবে: সৌদি রাষ্ট্রদূত

রাষ্ট্রদূত বলেন, “আমাদের লক্ষ্য হলো অভিবাসন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো, দক্ষতার সনদায়ন জোরদার করা এবং কর্মীরা যাতে তাদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে পূর্ণ ধারণা নিয়ে সৌদি আরবে পৌঁছাতে পারেন তা নিশ্চিত করা।”

৩ দিন আগে

ঝিনাইদহে ট্রাক্টরের ধাক্কায় প্রবাসী নিহত

ঝিনাইদহে ট্রাক্টরের ধাক্কায় প্রবাসী নিহত

পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে শহরের একটি ব্যাংক থেকে টাকা উঠিয়ে ইজিবাইকযোগে গ্রামের বাড়িতে ফিরছিলেন কামরুজ্জামান। পথিমধ্যে ইজিবাইকটি বয়ড়াতলা বাজারে পৌছালে মাটি বোঝাই একটি দ্রুতগতির ট্রাক্টর ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে কামরুজ্জামানসহ আরও একজন গুরুতর আহত হন।

৪ দিন আগে

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

তারেক রহমান অনিয়মিত (অবৈধ) কর্মীদের বৈধকরণ এবং সম্ভব হলে আটক বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর বিষয়টিও উত্থাপন করেন। তিনি বলেন, নিয়োগ প্রক্রিয়া যাতে স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী হয় এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে কর্মীদের অভিবাসন ব্যয় হ্রাস পায়, সে বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে।

৫ দিন আগে