logo
খবর

লক্ষ্মীপুরে ডাম্প ট্রাক বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৮ জানুয়ারি ২০২৫
Copied!
লক্ষ্মীপুরে ডাম্প ট্রাক বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
ডাম্প ট্রাক চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

লক্ষ্মীপুরে বিভিন্ন সড়কে অবৈধ ডাম্প ট্রাক চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

খবর আজকের পত্রিকার।

সোমবার (২৭ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়ক প্রায় ১ ঘণ্টা অবরোধ করে শিক্ষার্থীরা এই বিক্ষোভ করেন।

অবরোধের কারণে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হলে পরিবহনচালক ও যাত্রীরা ভোগান্তিতে পড়েন। পরে জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে অবরোধকারীদের দাবি পূরণের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।

এ সময় শিক্ষার্থীরা বলেন, ‘দীর্ঘদিন ধরে অবৈধভাবে ডাম্প ট্রাক বন্ধের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপিসহ নানা কর্মসূচি পালন করে আসছি; কিন্তু কোনা কাজ হচ্ছে না। তাই বাধ্য হয়ে সড়কে নেমেছি।

শিক্ষার্থীরা আরও বলেন, ‘লক্ষ্মীপুর-মুজচৌধুরীর হাটসহ বিভিন্ন স্থানে গত ২১ দিনে সড়ক দুর্ঘটনায় ২২ জন প্রাণ হারান। এর মধ্যে বেশির ভাগই অবৈধভাবে চলাচলকারী ডাম্প ট্রাকের চাপায় মারা যান। এরপরও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।’

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন বলেন, ডাম্প ট্রাক বন্ধে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সড়কে অবৈধ যানবাহন যেন চলতে না পারে, সেদিকে পুলিশের নজর রয়েছে। কোনোভাবেই অবৈধ যানবাহন চলাচল করতে দেওয়া হবে না।

সূত্র: আজকের পত্রিকা

আরও দেখুন

ঝিনাইদহে ট্রাক্টরের ধাক্কায় প্রবাসী নিহত

ঝিনাইদহে ট্রাক্টরের ধাক্কায় প্রবাসী নিহত

পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে শহরের একটি ব্যাংক থেকে টাকা উঠিয়ে ইজিবাইকযোগে গ্রামের বাড়িতে ফিরছিলেন কামরুজ্জামান। পথিমধ্যে ইজিবাইকটি বয়ড়াতলা বাজারে পৌছালে মাটি বোঝাই একটি দ্রুতগতির ট্রাক্টর ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে কামরুজ্জামানসহ আরও একজন গুরুতর আহত হন।

৫ ঘণ্টা আগে

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

তারেক রহমান অনিয়মিত (অবৈধ) কর্মীদের বৈধকরণ এবং সম্ভব হলে আটক বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর বিষয়টিও উত্থাপন করেন। তিনি বলেন, নিয়োগ প্রক্রিয়া যাতে স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী হয় এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে কর্মীদের অভিবাসন ব্যয় হ্রাস পায়, সে বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে।

১ দিন আগে

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

২ দিন আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

২ দিন আগে