প্রতিবেদক, বিডিজেন

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ সেলিমের বনানীর বাসায় আগুন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে ফায়ার সার্ভিসের দল নিরাপত্তাজনিত কারণে সেখানে না যাওয়ায় আগুন যাতে ছড়িয়ে না পড়ে, সেজন্য পাইপ দিয়ে পানি ছিটিয়ে তা নেভান স্থানীয়রা।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ওই বাড়িতে গিয়ে দেখা যায়, তিনতলা থেকে ধোঁয়া বের হচ্ছে। আগে থেকেই লুটের শিকার বাড়িটির দরজা-জানালা খুলে নিয়ে যাওয়া হয়েছে।
তৃতীয় তলা আগুনে পুড়ে কালো হয়ে গেছে। একটি কক্ষে তখনো আগুন জ্বলছে। বাড়িটিতে কোনো আসবাবপত্র নেই। কেবল কিছু ছবি, অ্যালবাম আর কাগজপত্র এখানে-সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।
পাশের একটি বাড়ির রক্ষণাবেক্ষণ কর্মী সাইফুল ইসলাম জানান, ৫ আগস্টের পর বাড়িটিতে কয়েক দফায় লুট হয়েছে। সেখানে এখন কোনো আসবাবপত্র নেই। বৃহস্পতিবার রাতে হঠাৎই বাড়িটির তিনতলায় আগুন দেখা যায়।
আগুন বাড়তে থাকলে পেছনের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দেয় জানিয়ে সাইফুল বলেন, ‘দুই বাড়ির মধ্যে মাত্র কয়েক হাত দূরত্ব। পরে ওই বাড়ির লোকেরা আতঙ্কে নেমে আসেন। আশপাশের বাড়ির কর্মীরা মিলে পাইপ দিয়ে পানি মেরে আগুন নেভান।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম শুক্রবার বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা না পাওয়ায় আমাদের গাড়ি যেতে পারেনি।’
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ সেলিমকে আর প্রকাশ্যে দেখা যায়নি।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।
নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”
মানুষের জীবন যেমন প্রেম ভালোবাসায় পূর্ণ থাকে, ঠিক তেমনি থাকে সম্পর্কের টানাপোড়েন। অধিকাংশ মানুষ শেষ বয়সে জীবন একাকীত্বর জীবনে পরিণত হয়ে যায়।