বিডিজেন ডেস্ক

সৌদি আরবের সঙ্গে প্রবাসী কর্মী ও কর্মসংস্থান নিয়ে একটি চুক্তি সই করা হচ্ছে বলে জানিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে এটা জানতে পারবেন। ইতিহাসে প্রথমবারের মতো সৌদি আরবের সঙ্গে প্রবাসী কর্মীদের নিয়ে একটি চুক্তি হচ্ছে। এতে সৌদি আরবে থাকা বাংলাদেশি কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা বাড়বে। আগের (আওয়ামী লীগ) সরকার অনেকবার চেষ্টা করেও এ চুক্তি করতে পারেনি। ভারত ও পাকিস্তানের সঙ্গেও সৌদি আরবের এ চুক্তি নেই।
শনিবার (২ আগস্ট) বিকেলে ছাত্র-জনতার অভ্যুত্থান স্মরণে রেমিট্যান্স যোদ্ধা দিবস উদ্যাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় রাজধানী ঢাকার সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই অনুষ্ঠানের আয়োজন করে । এতে মধ্যপ্রাচ্য থেকে কারামুক্ত হয়ে ফিরে আসা রেমিট্যান্স যোদ্ধাদের বিশেষ সম্মাননা জানানো হয়।
আসিফ নজরুল বলেন, আরব আমিরাত ও সৌদি আরবের কঠোর আইনের মধ্যে নিজের জীবন–জীবিকা ঝুঁকির মধ্যে ফেলে আন্দোলনের প্রতি সংহতি জানানো বিরাট আত্মত্যাগ। তাই এ সম্মাননা জানানো পবিত্র দায়িত্ব। প্রবাসীদের জন্য সামর্থ্য অনুসারে সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। একটা প্রবাসী হাসপাতাল করার অনেক ইচ্ছে আছে।
প্রবাসীদের দাবি পূরণ করতে গিয়েও তাঁকে কথা শুনতে হয়েছে উল্লেখ করে আসিফ নজরুল বলেন, মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের দেশটিতে পাঠানোর ব্যবস্থা করায় অনেকে গালাগালি করেছেন। মালয়েশিয়া থেকেও প্রবাসীদের কেউ কেউ মেসেজ পাঠিয়ে বলেছেন, এখানে যারা অবৈধ হয়ে আছেন, তারা বৈধ হতে পারছেন না। আর নতুন করে দেশ থেকে আরও লোক আনা হচ্ছে।
বিদেশে যাওয়ার আগে জেনে-বুঝে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ৮ থেকে ১০ লাখ টাকা খরচ করে চলে যান। গিয়ে অনেকে কাজ পান না। সৌদি আরবে একটি জায়গায় প্রবাসী কর্মীদের এমন খারাপ অবস্থা দেখেছেন, দেশের সবচেয়ে খারাপ বস্তিতেও কেউ এতটা খারাপ থাকে না।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী ও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নেয়ামত উল্ল্যা ভূঁইয়া। এ ছাড়া, গত এক বছরে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয় অনুষ্ঠানে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. শহীদুল ইসলাম চৌধুরী ও বোয়েসেলের ম্যানেজার রিফাত তাছনীম।
কারামুক্ত প্রবাসীদের দাবি
বিশেষ সম্মাননা অনুষ্ঠানে আরব আমিরাত থেকে ফিরে আসা ৩ জন প্রবাসী কথা বলেন। তাদের দাবি মোটামুটি একই। তারা আবার কাজে ফিরতে চান এবং আরব আমিরাতের কারাগারে এখনো বন্দী থাকা ২৬ জনকে মুক্ত করতে সরকারকে অনুরোধ করেন।

স্থানীয়দের দাবি, এ ঘটনায় স্থানীয় রাজমিস্ত্রি সাইফুল ইসলাম অথবা নিহত নারীর বড় ছেলে জড়িত থাকতে পারেন। তাদের দুজনই মাদকের সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ রয়েছে। অভিযুক্ত সাইফুল একই এলাকার জমিদার বাড়ির আবুল খায়েরের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গতকাল ওই এলাকায় ইসরায়েলি বাহিনী দফায় দফায় হামলা চালায়। নিহত বাংলাদেশিরা সেখানে কর্মরত ছিলেন।
নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো দেশ ভিসা দেওয়ার শর্ত হিসেবে আবেদনকারীর কাছে আর্থিক গ্যারান্টি বা ফেরতযোগ্য সিকিউরিটি ডিপোজিট চাইলে ব্যাংকগুলো এখন সেই অর্থ বিদেশে পাঠাতে পারবে। এ জন্য আবেদনকারীর নামে আন্তর্জাতিক বা ভার্চুয়াল কার্ড ইস্যু করা যাবে, যেখানে প্রয়োজনীয় অর্থ আগে থেকেই জমা করা থাকবে।
বৈঠকে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন সম্প্রসারণের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়। এ সময় প্রযুক্তিগত দক্ষতা ও ভাষাগত পারদর্শিতা অর্জনের পাশাপাশি নিয়মিত অভিবাসন প্রক্রিয়াকে অভিবাসনপ্রত্যাশীদের কাছে আরও আকর্ষণীয় ও গ্রহণযোগ্য করে তোলার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।