logo
খবর

আলোচিত প্রবাসী ফুটবলার ফাহমিদুল আবারও আসতে চান বাংলাদেশে

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৪ এপ্রিল ২০২৫
Copied!
আলোচিত প্রবাসী ফুটবলার ফাহমিদুল আবারও আসতে চান বাংলাদেশে
বাংলাদেশের হয়ে খেলার অপেক্ষায় ফাহমিদুল ইসলাম। ছবি: বাফুফে

সুযোগের অপেক্ষায় প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। আলোচিত এই প্রবাসী ফুটবলার আবারও আসতে চান বাংলাদেশে। গত মার্চে ভারত ম্যাচের জন্য ইতালিপ্রবাসী ফাহমিদুলকে প্রাথমিক দলে সুযোগ করে দিয়েছিলেন হাভিয়ের কাবরেরা। কিন্তু সৌদি আরবের তায়েফে অনুশীলন ক্যাম্পের পর চূড়ান্ত দলে জায়গা পাননি তিনি। পরে সৌদি থেকেই ফিরে যান ইতালিতে। এ জন্য বাংলাদেশের ফুটবল সমর্থকেরা কাবরেরাকে নিয়ে ক্ষোভও প্রকাশ করেছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

খবর আজকের পত্রিকার।

কোচ কাবরেরাই পরখ করার জন্য ফাহমিদুলকে নিয়ে আসেন। তায়েফে প্রস্তুতি ম্যাচে অনেকের দৃষ্টি আকর্ষণ করেন বলেও শোনা গিয়েছিল। তবে কাবরেরা সন্তুষ্ট হতে পারেননি ফাহমিদুলের খেলায়। ফাহমিদুলের জন্য আরও সময় লাগবে বলেও জানায় বাফুফে। সৌদি থেকে ফিরিয়ে দেওয়া হয় তাঁকে, যা নিয়ে পরে তুমুল তর্কবিতর্কও হয়েছিল।

তবে গতকাল টি স্পোর্টসে প্রচারিত এক সাক্ষাৎকারে ফাহমিদুল জানিয়েছেন, বাংলাদেশ দলের হয়ে খেলার অপেক্ষায় আছেন তিনি। মিস করছেন জাতীয় দলের ফুটবলারদের। তিনি বলেন, ‘সেটা ছিল খুবই ভালো অভিজ্ঞতা (বাংলাদেশ দলের সঙ্গে ক্যাম্প)। বলার অপেক্ষা রাখে না, সবাইকে মিস করছি। সবাইকে তো অবশ্যই মিস করছি, সবার সঙ্গে ভালো সম্পর্ক ছিল। কারও সঙ্গে খারাপ সম্পর্ক ছিল না। সবার সঙ্গে এখনো আমার কথা হয়। সেদিন জামাল (ভূঁইয়া) ভাইয়ের জন্মদিন ছিল, তাঁকে হ্যাপি বার্থডে জানিয়েছি। সবাইকে মিস করছি। আবার ইনশা আল্লাহ–আল্লাহ চাইলে একসঙ্গে খেলব।’

বাংলাদেশ দলের সাবেক ফুটবলার ও ফুটবল ক্লাব ফর্টিসের ম্যানেজার রাশেদুল ইসলাম প্রশিক্ষণ নিতে গেছেন হাঙ্গেরিতে। সে প্রশিক্ষণের ফাঁকে গতকাল তিনি ইতালিতে গিয়েছিলেন ফাহমিদুলকে দেখতে। তাঁর লিগ দেখতে, বাংলাদেশে এই প্রবাসী ফুটবলার ইতালিতে কোন পর্যায়ে খেলেন। সেখানেই ফাহমিদুলের সঙ্গে তাঁর কথা হয়। বাংলাদেশের সমর্থকদের সমর্থনে উচ্ছ্বসিত ফাহমিদুল, ‘বাংলাদেশের ফুটবল দর্শকদের ধন্যবাদ। তারা আমাকে সমর্থন দিচ্ছে। যখন থেকে ওরা আমাকে চেনে, ওরা আমাকে অনেক উচ্চতায় নিয়ে গেছে। আমিও আমার সর্বোচ্চটা দিয়ে উচ্ছ্বসিত করব আরও। ইনশা আল্লাহ আল্লাহ যদি চান, আমি আবার বাংলাদেশে খেলব। ওদেরকে আর কি বলব, ওরা তো আমাকে সব সময় ওপরে রাখছে।’

ফাহিমদুলকে দেখতে গিয়ে, গ্যালারিতে রাশেদের কাছে ছিল বাংলাদেশের পতাকা। সেটি দেখে যেন কিছুটা আবেগী হয়ে উঠলেন ফাহমিদুল, ‘আমার অনুভূতি অবশ্যই ভালো ছিল, প্রথমবার আমি আমার নিজের দেশের পতাকা দেখেছি গ্যালারির মধ্যে। এটা খুবই ভালো ছিল, ভালো অভিজ্ঞতা। ধন্যবাদ আপনাকে। আপনি অনেক দূর থেকে এসেছেন, আমার দেশের প্রতিনিধিত্ব করছেন।’

সূত্র: আজকের পত্রিকা

আরও দেখুন

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক: বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার খোলা, স্বচ্ছ প্রক্রিয়া ও ব্যয় কমাতে সম্মতি

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক: বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার খোলা, স্বচ্ছ প্রক্রিয়া ও ব্যয় কমাতে সম্মতি

বৈঠকে শ্রমবাজার খোলা ও ব্যয় কমানো নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এতে মালয়েশিয়ার খাতভিত্তিক চাহিদার ওপর ভিত্তি করে বাংলাদেশি শ্রমিকদের জন্য শ্রম বাজার পুনরায় খোলার প্রক্রিয়া ত্বরান্বিত করতে এবং একটি ন্যায্য, নৈতিক ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে সম্মত হয়েছে।

২ দিন আগে

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হকের সাক্ষাৎ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হকের সাক্ষাৎ

বৈঠকে তারা শ্রম সম্পর্ক বিষয়ে আলোচনা এবং শ্রমিক শোষণ রোধে একটি স্বচ্ছ, পরিচ্ছন্ন ও কার্যকর নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে তাদের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

২ দিন আগে

ভিসা সেবার ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে বিশ্বের ১৩ দেশ

ভিসা সেবার ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে বিশ্বের ১৩ দেশ

১৩টি দেশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ভিসার জন্য আবেদন করতে হলে অবশ্যই নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। জাল কাগজপত্র ব্যবহার, অবিশ্বস্ত বা লাইসেন্সবিহীন এজেন্টের সহায়তা নেওয়া কিংবা অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অর্থ দেওয়া থেকে বিরত থাকতে হবে।

৩ দিন আগে

কৃষিতে প্রযুক্তি নির্ভর আয়বর্ধক কার্যক্রম বিষয়ে পিকেএসএফে জ্ঞানবিনিময় সভা

কৃষিতে প্রযুক্তি নির্ভর আয়বর্ধক কার্যক্রম বিষয়ে পিকেএসএফে জ্ঞানবিনিময় সভা

বক্তারা বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে টেকসইভাবে জমির উর্বরতা ব্যবস্থাপনা, উচ্চফলনশীল ও ঘাত-সহিষ্ণু ফসলের জাত উদ্ভাবন এবং তা মাঠ পর্যায়ে দ্রুত সম্প্রসারণ অত্যন্ত জরুরি।

৪ দিন আগে