logo
খবর

চার মাস আগে মালদ্বীপে যাওয়া নুর আলম দেশে ফিরেছেন লাশ হয়ে

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৯ অক্টোবর ২০২৪
Copied!
চার মাস আগে মালদ্বীপে যাওয়া নুর আলম দেশে ফিরেছেন লাশ হয়ে
ছবি: সময় সংবাদ

পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে মাত্র চার মাস আগে মালদ্বীপে গিয়েছিলেন মো. নুর আলম সরদার। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই লাশ হয়ে দেশে ফিরেছেন ওই প্রবাসী বাংলাদেশি।

সময় সংবাদের পরিবেশিত খবর অনুযায়ী, ঋণ করে অসুস্থ মা ও স্ত্রী ও তিন সন্তান রেখে চলতি বছরের জুন মাসে মালদ্বীপে যান ৪৪ বছর বয়সী নুর আলম। আশায় বুক বাঁধেন পরিবার-পরিজন।

কিন্তু মালদ্বীপে যাওয়ার পর নুর আলম আর তার পরিবারের আশা ক্রমেই হতাশায় পরিণত হয়। কাজ করলেও ঠিকমতো বেতন পেতেন না তিনি। ঋণের চাপে ক্রমেই হতাশায় ডুবে যেতে থাকেন নুর আলম।

এক পর্যায়ে আগস্ট মাসে নুর আলমের স্ট্রোক হয়। মালদ্বীপের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। কিন্তু তিনি আর সুস্থ হননি। প্রায় দুই মাস চিকিৎসাধীন থাকার পর ১২ অক্টোবর মারা যান।

সময় সংবাদের খবর অনুযায়ী, নুর আলমের নিয়োগকারী প্রতিষ্ঠান ও বাংলাদেশ দূতাবাসের প্রচেষ্টায় বুধবার (১৬ অক্টোবর) বিকেলে নুর আলম লাশ দেশে পাঠানো হয়। বৃহস্পতিবার দুপুরের দিকে শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার লাশ ঢাকায় পৌঁছায়।

বরিশালের উজিরপুর উপজেলার মোসাং ২ নম্বর ওয়ার্ডের মো. জালাল উদ্দিন সরদার ও রাবেজান দম্পতির ছেলে নুর আলম ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। তাকে এভাবে হারিয়ে পরিবার-পরিজন শোকসাগরে ভাসছে।

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের কল্যাণ সহকারী মো. জসিম উদ্দিন জানান, পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন নুর আলম। থাকতেন রাজধানী মালে। দুই মাস আগে স্ট্রোক করে স্থানীয় আইজিএম হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নুর আলমের স্ত্রী নাজমা আক্তার সময় সংবাদকে বলেন, তার শ্বশুর অর্থাৎ নুর আলমের বাবা অনেক আগেই মারা গেছেন। শাশুড়িও অনেক দিন ধরে অসুস্থ। পরিবারকে একটু ভালো রাখার জন্য ঋণ করে চলতি বছরে মালদ্বীপে যান নুর আলম।

কিন্তু কোম্পানি থেকে অনেক দিন বেতন পাচ্ছিলেন না তিনি। আবার ঋণ পরিশোধের চাপ। হতাশায় ভুগতে ভুগতে স্ট্রোক করে ৬২ দিন চিকিৎসায় থাকার পর মারা যান, জানান নাজমা আক্তার।

মারা যাওয়ার ৫ দিন পর বৃহস্পতিবার স্বামীর লাশ দেশে এসেছে বলে জানান নাজমা। কাঁদতে কাঁদতে বলেন, আমার পরিবারের এখন উপার্জন করার মতো কেউ রইল না। কীভাবে এই ঋণ পরিশোধ করব!

সূত্র: সময় সংবাদ

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

১৩ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

০৭ জুলাই ২০২৬

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

০৬ জুলাই ২০২৬

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

০৬ জুলাই ২০২৬