logo
খবর

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষে নিহত ৪

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৬ জুলাই ২০২৫
Copied!
গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষে নিহত ৪
গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষে নিহত ৪। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষে অন্তত ৪ জন নিহত হয়েছে।

খবর দ্য ডেইলি স্টারের।

আজ বুধবার (১৬ জুলাই) রাতে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেশ বিশ্বাসের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জের সিভিল সার্জন আবু সাঈদ মো. ফারুক।

তিনি জানান, গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় আহত অন্তত ৪ জন নিহত ও ১৩ জন আহত হয়েছে।

এর আগে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেশ বিশ্বাস জানান, বিকেলে ২ জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তারা গুলিবিদ্ধ ছিলেন।

তারা ২ জন হলেন—গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা দীপ্ত সাহা (২৫) ও কোটালীপাড়ার রমজান কাজী (১৮)।

সংঘর্ষের পরিপ্রেক্ষিতে আজ বুধবার রাত ৮টা থেকে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে।

'দেশ গড়তে জুলাই পদযাত্রা'র অংশ হিসেবে আজ বুধবার দুপুরে গোপালগঞ্জ পৌর পার্কে এনসিপির সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সভার আগে এনসিপির সমাবেশস্থলে ২০০-৩০০ স্থানীয় জনগণ লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। হামলাকারীরা মঞ্চের চেয়ার ভাঙচুর করে, ব্যানার ছিঁড়ে ফেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা সবাই স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সমর্থক।

সভা শেষে এনসিপি নেতারা গাড়িতে উঠে সমাবেশস্থল ত্যাগ করার সময় গাড়িবহরে হামলা হয়। গাড়িবহর লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়, গাড়ি ভাঙচুর করা হয়। 

পুলিশ ও সেনাসদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছুড়ে ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে হামলাকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। হামলাকারীরা পুলিশ ও সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করেও ইট-পাটকেল নিক্ষেপ করে।

বিকেল ৪টার দিকে এনসিপি নেতারা পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান নেন।

পরে বিকেল ৫টার দিকে তারা পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় গোপালগঞ্জ ত্যাগ করেন।

সূত্র: দ্য ডেইলি স্টার

আরও দেখুন

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে: পর্যটনমন্ত্রী

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে: পর্যটনমন্ত্রী

পর্যটকদের নিরাপত্তার বিষয়ে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে পর্যটনমন্ত্রী বলেন, “পর্যটকদের নিরাপত্তার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পেয়েছে। জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে আগত দর্শনার্থীরা কোনো নিরাপত্তাহীনতায় না ভোগেন।

৮ ঘণ্টা আগে

ফ্লোরিডায় নিহত লিমনের মরদেহ জামালপুরে পৌঁছেছে, বাদ মাগরিব জানাজা

ফ্লোরিডায় নিহত লিমনের মরদেহ জামালপুরে পৌঁছেছে, বাদ মাগরিব জানাজা

জানা গেছে, লিমনের মরদেহ মাদারগঞ্জ উপজেলার লালডোবা গ্রামের বাড়িতে পৌঁছেছে। তার জানাজার নামাজ বাদ মাগরিব স্থানীয় লালডোবা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে। ইতিমধ্যেই কবর খননের কাজ সম্পন্ন হয়েছে।

৯ ঘণ্টা আগে

ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহও শনাক্ত

ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহও শনাক্ত

শুক্রবার শেরিফ ক্রোনিস্টার জানান, বৃষ্টির মরদেহের অবস্থার কারণে তাকে নিশ্চিতভাবে শনাক্ত করতে পুলিশকে ডেন্টাল রেকর্ড ও ডিএনএ পরীক্ষার জন্য অপেক্ষা করতে হয়েছে। শেষ পর্যন্ত ৩০ এপ্রিল পরীক্ষা সম্পন্ন হয়েছে।

২ দিন আগে

এপ্রিলের ২৯ দিনে বৈধ পথে ৩০০ কোটি ডলার রেমিট্যান্স দেশে এসেছে

এপ্রিলের ২৯ দিনে বৈধ পথে ৩০০ কোটি ডলার রেমিট্যান্স দেশে এসেছে

এপ্রিলে প্রবাসী আয়ের এই জোয়ার গত বছরের একই সময়ের তুলনায় অনেক বেশি। পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ২৯ এপ্রিল পর্যন্ত সময়ে দেশে সর্বমোট ২ হাজার ৯২১ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। বছর ব্যবধানে প্রবাসী আয়ের এই প্রবাহ বেড়েছে ১৯ দশমিক ৮০ শতাংশ।

৪ দিন আগে