logo
খবর

চট্টগ্রামে ৯ তলা থেকে পড়ে প্রাণ গেল ৩ শ্রমিকের

সংবাদদাতা, চট্টগ্রাম১৯ জুলাই ২০২৫
Copied!
চট্টগ্রামে ৯ তলা থেকে পড়ে প্রাণ গেল ৩ শ্রমিকের

চট্টগ্রামে নির্মাণাধীন একটি ভবনের ৯ তলা থেকে পড়ে ৩ শ্রমিক নিহত হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) বেলা সোয়া ১২টার দিকে কোতয়ালী থানা এলাকার রঙ্গম কনভেনশন সেন্টার–সংলগ্ন ভবনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত শ্রমিকেরা হলেন- নোয়াখালীর চরজব্বার এলাকার মো. হাসান, একই জেলার সুবর্ণচর এলাকার  ফখরুল ইসলাম এবং আবুল কালামের ছেলে রাশেদ।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, ‘নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ওপর থেকে পড়ে ৩ জন মারা গেছে।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, ‘গুরুতর আহত অবস্থায় ৩ জনকে হাসপাতালটিতে নেওয়া হলে ২ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আর ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে রাশেদ মারা যায়।’

নিহতদের চমেক হাসপাতালে নিয়ে যান মো. আরিফ নামে আরেক শ্রমিক। তিনি জানান, ৯ তলায় দেয়াল প্লাস্টারের কাজ করছিলেন তারা। তিনি নিজেও ওই কাজ করছিলেন, তবে শরীর খারাপ করায় সকাল ১০টার দিকে নেমে পড়েন।

ওসি আব্দুল করিম জানান, নিহতদের লাশ চমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আরও দেখুন

সিলেটে পৌঁছেছে কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ

সিলেটে পৌঁছেছে কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ

আজ মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে মরদেহগুলো সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় প্রিয়জন হারানো স্বজনদের কান্না ও আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশ তৈরি হয়।

১ দিন আগে

সৌদিতে বৈদ্যুতিক বিস্ফোরণে ঝলসে গেছে মুখ, অনিশ্চয়তায় প্রবাসী ইব্রাহিম

সৌদিতে বৈদ্যুতিক বিস্ফোরণে ঝলসে গেছে মুখ, অনিশ্চয়তায় প্রবাসী ইব্রাহিম

সৌদি আরবের দাম্মাম শহরে একটি বৈদ্যুতিক প্যানেল বোর্ডে রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন ইব্রাহিম। কাজের একপর্যায়ে বোর্ডের ভেতরে থাকা উচ্চক্ষমতার সার্কিট ব্রেকারে হঠাৎ বিকট শব্দে একটি ইলেকট্রিক্যাল আর্ক ব্লাস্ট ঘটে।

৪ দিন আগে

ইতালিতে বাংলাদেশি একই পরিবারের ৩ জন খুন, আহত ১

ইতালিতে বাংলাদেশি একই পরিবারের ৩ জন খুন, আহত ১

নিহতরা হলেন—নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী আরজু বেগম এবং তাদের পাঁচ বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশা।

৪ দিন আগে

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

দুই পক্ষ শিক্ষা, কৃষি ও বাণিজ্যসহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির সুযোগ নিয়ে আলোচনা করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অংশীদারত্বকে এগিয়ে নেওয়ার যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

৬ দিন আগে