logo
খবর

সিলেটে বাজার থেকে ফেরার পথে কুপিয়ে হত্যা, লাশ মিলল সুরমায়

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২২ জানুয়ারি ২০২৫
Copied!
সিলেটে বাজার থেকে ফেরার পথে কুপিয়ে হত্যা, লাশ মিলল সুরমায়
প্রতীকী ছবি: সংগৃহীত

সিলেটের কানাইঘাটে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে সুরমা নদীর পাড়ে লাশ ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে।

খবর বার্তা সংস্থা ইউএনবির।

সোমবার (২০ জানুয়ারি) রাত ১১টার দিকে পূর্ব শত্রুতার জেরে সাতবাক ইউনিয়নের লুপারমুক বাজারের পাশে এ ঘটনা ঘটে জানিয়েছে স্থানীয়রা।

নিহত সালিক আহমদ উপজেলার পূর্ব লক্ষ্মীপাশা ইউনিয়নের মনিপুর গ্রামের আজিজুর রহমান ছেলে।

স্থানীয়রা জানায়, সোমবার বাজার থেকে বাড়িতে ফিরছিলেন সালিক। সুরমা নদীর পাশে আসামাত্র ৮-৯ জন মিলে হঠাৎ তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে তার লাশ নদীর পাড়ে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য তা সিলেট ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে ওসি বলেন, ‘শুনেছি, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।’

তিনি আরও বলেন, ‘সালিক আহমদের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।’ মামলা হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুন

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

৫ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

৬ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

৬ দিন আগে

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

মানুষের জীবন যেমন প্রেম ভালোবাসায় পূর্ণ থাকে, ঠিক তেমনি থাকে সম্পর্কের টানাপোড়েন। অধিকাংশ মানুষ শেষ বয়সে জীবন একাকীত্বর জীবনে পরিণত হয়ে যায়।

৯ দিন আগে