logo
খবর

হবিগঞ্জে দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৪ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
হবিগঞ্জে দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা
চুনারুঘাটে দাম্পত্য কলহের জেরে দুই শিশু সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর বাবার আত্মহত্যা। ছবি: সংগৃহীত

হবিগঞ্জে দাম্পত্য কলহের জেরে দুই শিশু সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর বাবার আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের আতিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

খবর বার্তা সংস্থা ইউএনবির।

মৃতরা হলো— আতিকপুর গ্রামের আব্দুর রউফ (৩৫) এবং তার শিশু সন্তান খাদিজা আক্তার (৫) ও আয়েশা আক্তার (৩)।

স্থানীয়দের বরাত দিয়ে হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (মাধবপুর-চুনারুঘাট সার্কেল) এ কে এম সালিমুল হক জানান, আব্দুর রউফ ও তার স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। তিনি ঋণগ্রস্তও ছিলেন। গতরাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় আব্দুর রউফের। ঝগড়ার একপর্যায়ে কোলের সন্তানকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যান তার স্ত্রী। এরপর আব্দুর রউফ অপর দুই শিশু সন্তান খাদিজা ও আয়েশাকে বিষ খাওয়ানোর পর নিজেও বিষপান করেন।

বিষয়টি আঁচ করতে পেরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক।

এরপর আশঙ্কাজনক অবস্থায় আব্দুর রউফকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসক। সেখানে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মারা যান তিনিও।

আব্দুর রউফের ছোট ভাই সোহাগ মিয়া বলেন, আমরা পাশের ঘরে ঘুমাচ্ছিলাম। হঠাৎ চিৎকার-চেচামেচি শুনে গিয়ে দেখি আমার দুই ভাতিজি ও ভাই বিষ খেয়ে পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে তাদের আমরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভাতিজিদের মৃত বলে ঘোষণা করেন।

তিনি জানান, আমার ভাই ও ভাবির মধ্যে দীর্ঘদিন ধরে নানা বিষয় নিয়ে ঝগড়া লেগেই থাকত।

হবিগঞ্জ জেলা সদর ২৫০ শয্যা হাসাপাতালের মেডিকেল অফিসার ডা. সাফায়াতুল ইসলাম বলেন, ‘গতকাল রাত ১টার দিকে আব্দুর রউফ বিষাক্রান্ত অবস্থায় হাসপাতালে আসেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ (শুক্রবার) বেলা সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।’

আরও দেখুন

বিশ্বকাপ ফুটবল ২০২৬: কখন, কোন ম্যাচ কোথায়

বিশ্বকাপ ফুটবল ২০২৬: কখন, কোন ম্যাচ কোথায়

এবারই প্রথম যৌথভাবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার ১৬টি শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬।

৭ ঘণ্টা আগে

প্রবাসী কর্মীদের কল্যাণে ‘প্রবাসী কার্ড’ চালুর ঘোষণা সরকারের

প্রবাসী কর্মীদের কল্যাণে ‘প্রবাসী কার্ড’ চালুর ঘোষণা সরকারের

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “প্রবাসী বাংলাদেশি জনশক্তির সুরক্ষা ও কল্যাণ নিশ্চিতে বিশেষ ‘প্রবাসী কার্ড’ প্রবর্তন করা হচ্ছে। এই কার্ডের মাধ্যমে প্রবাসী কল্যাণ সেবা, বীমা, ব্যাংকিং সুবিধা এবং জরুরি সহায়তা একসঙ্গে দেওয়া হবে।”

৮ ঘণ্টা আগে

বাজেটে কমতে পারে যেসব পণ্যের দাম

বাজেটে কমতে পারে যেসব পণ্যের দাম

ধান, চাল, গম, আলু, গবাদিপশু, হাঁস-মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্যতেল ও বীজসহ ৬০টি নিত্যপণ্যে উৎসে কর কমিয়ে সর্বনিম্ন পর্যায়ে নামানো হয়েছে। ৫, ২ ও ১ শতাংশ থেকে কমিয়ে তা শূন্য দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে, যা বাজারে স্বস্তি আনতে পারে।

৯ ঘণ্টা আগে

বাজেটে বাড়তে পারে যেসব পণ্যের দাম

বাজেটে বাড়তে পারে যেসব পণ্যের দাম

প্রস্তাবিত বাজেটে একাধিক পণ্য ও সেবায় কর ছাড় দেওয়া হয়েছে, যার ফলে সেসব ক্ষেত্রে দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে কিছু খাতে শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় সংশ্লিষ্ট পণ্যের দাম বাড়ার আশঙ্কাও তৈরি হয়েছে।

৯ ঘণ্টা আগে