বিডিজেন ডেস্ক

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় বাড়ির উঠান থেকে একটি অজগর উদ্ধার করেছে বন বিভাগ। গতকাল রোববার (২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে বাহারছাড়ার উত্তর শীলখালী এলাকার আবদুস শুক্কুরের বাড়ির উঠান থেকে অজগরটি উদ্ধার করা হয়।
খবর প্রথম আলোর।
বন বিভাগের কর্মকর্তারা জানান, বাড়ির বাসিন্দারা অজগরটি দেখতে পেয়ে তাদের খবর দেয়। এরপর তারা ওই বাড়িতে গিয়ে অজগরটি উদ্ধার করেন। পরে গতকাল রাতেই ওই অজগরটি টেকনাফের জাহাজপুরা এলাকার গর্জনবনে অবমুক্ত করা হয়েছে।
বন বিভাগের শিলখালী রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, অজগরটি ২০ থেকে ২২ ফুট লম্বা। ওজন ১০০ কেজি। এলাকায় এর আগে এত বড় অজগরের বিচরণ দেখা যায়নি। উদ্ধার হওয়া অজগর ‘বার্মিজ পাইথন’ নামে পরিচিত বলেও জানান তিনি।
বন বিভাগের উদ্ধারকারীদের মধ্যে ছিলেন শামলাপুর গ্রামীণ সাধারণ বন (ভিসিএফ) সংরক্ষণ দলের সভাপতি আমীর মুহাম্মদ শাহজাহান।
তিনি বলেন, ২০১৯ সাল থেকে গতকাল রাত পর্যন্ত ২ হাজারের বেশি সাপ টেকনাফের বিভিন্ন এলাকা থেকে তাঁরা উদ্ধার করেছেন।
সূত্র: প্রথম আলো

এবারই প্রথম যৌথভাবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার ১৬টি শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “প্রবাসী বাংলাদেশি জনশক্তির সুরক্ষা ও কল্যাণ নিশ্চিতে বিশেষ ‘প্রবাসী কার্ড’ প্রবর্তন করা হচ্ছে। এই কার্ডের মাধ্যমে প্রবাসী কল্যাণ সেবা, বীমা, ব্যাংকিং সুবিধা এবং জরুরি সহায়তা একসঙ্গে দেওয়া হবে।”
ধান, চাল, গম, আলু, গবাদিপশু, হাঁস-মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্যতেল ও বীজসহ ৬০টি নিত্যপণ্যে উৎসে কর কমিয়ে সর্বনিম্ন পর্যায়ে নামানো হয়েছে। ৫, ২ ও ১ শতাংশ থেকে কমিয়ে তা শূন্য দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে, যা বাজারে স্বস্তি আনতে পারে।
প্রস্তাবিত বাজেটে একাধিক পণ্য ও সেবায় কর ছাড় দেওয়া হয়েছে, যার ফলে সেসব ক্ষেত্রে দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে কিছু খাতে শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় সংশ্লিষ্ট পণ্যের দাম বাড়ার আশঙ্কাও তৈরি হয়েছে।