logo
খবর

ইতালির মর্যাদাপূর্ণ চিভিতেলা রানিয়েরি ফেলোশিপ পেয়েছেন কথাসাহিত্যিক মশিউল আলম

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৩ আগস্ট ২০২৫
Copied!
ইতালির মর্যাদাপূর্ণ চিভিতেলা রানিয়েরি ফেলোশিপ পেয়েছেন কথাসাহিত্যিক মশিউল আলম
কথাসাহিত্যিক, সাংবাদিক ও অনুবাদক মশিউল আলম। ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিশিষ্ট কথাসাহিত্যিক, সাংবাদিক ও অনুবাদক মশিউল আলম ইতালির চিভিতেলা রানিয়েরি ফেলোশিপে ভূষিত হয়েছেন। এই আন্তর্জাতিক সম্মাননা প্রতিবছর বিশ্বের খ্যাতিমান ভিজ্যুয়াল শিল্পী, লেখক ও সংগীতজ্ঞদের দেওয়া হয়। মশিউল আলম এই ফেলোশিপপ্রাপ্ত প্রথম বাংলাদেশি লেখক।

ইতালির পেরুজিয়া প্রদেশের উম্বারতিদে শহরের কাছে অবস্থিত ঐতিহাসিক চিভিতেলা রানিয়েরি দুর্গে ৬ সপ্তাহের আবাসিক এই ফেলোশিপ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ফেলোশিপে যাতায়াত ও থাকা–খাওয়ার সম্পূর্ণ ব্যয় বহন করে সিভিতেলা রানিয়েরি ফাউন্ডেশন। ১৯৯৫ সাল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে বিশ্বের শতাধিক দেশের এক হাজারের বেশি লেখক ও শিল্পী অংশ নিয়েছেন।

বাংলাদেশ থেকে এর আগে ভিজ্যুয়াল শিল্পী আব্দুস শাকুর, তায়েবা লিপি, আবদুল মোমেন মিল্টন এবং স্থপতি রিজভী হাসান এই ফেলোশিপে অংশ নিয়েছেন। এবার প্রথম একজন বাংলাদেশি কথাসাহিত্যিক হিসেবে মশিউল আলম এই সম্মান লাভ করলেন।

মশিউল আলম ইতালির উদ্দেশে রওনা দিয়েছেন। ৪ আগস্ট শুরু হবে তাঁর ফেলোশিপ পর্ব। সেখানে অবস্থানকালে তিনি তাঁর নতুন উপন্যাস ‘লাল আকাশ’-এর পাণ্ডুলিপি নিয়ে কাজ করবেন। উপন্যাসটির প্রেক্ষাপট বিশ শতকের শেষ দশকে পতনের মুখে দাঁড়ানো সোভিয়েত ইউনিয়ন।

উল্লেখ্য, মশিউল আলম ২০২২ সালে যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রাইটিং প্রোগ্রাম (আইডব্লিউপি) ফ্যাল রেসিডেন্সিতেও অংশ নিয়েছিলেন। এটি বিশ্বসাহিত্যের অন্যতম মর্যাদাসম্পন্ন মঞ্চ হিসেবে পরিচিত।

আরও দেখুন

সিলেটে পৌঁছেছে কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ

সিলেটে পৌঁছেছে কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ

আজ মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে মরদেহগুলো সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় প্রিয়জন হারানো স্বজনদের কান্না ও আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশ তৈরি হয়।

১ দিন আগে

সৌদিতে বৈদ্যুতিক বিস্ফোরণে ঝলসে গেছে মুখ, অনিশ্চয়তায় প্রবাসী ইব্রাহিম

সৌদিতে বৈদ্যুতিক বিস্ফোরণে ঝলসে গেছে মুখ, অনিশ্চয়তায় প্রবাসী ইব্রাহিম

সৌদি আরবের দাম্মাম শহরে একটি বৈদ্যুতিক প্যানেল বোর্ডে রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন ইব্রাহিম। কাজের একপর্যায়ে বোর্ডের ভেতরে থাকা উচ্চক্ষমতার সার্কিট ব্রেকারে হঠাৎ বিকট শব্দে একটি ইলেকট্রিক্যাল আর্ক ব্লাস্ট ঘটে।

৪ দিন আগে

ইতালিতে বাংলাদেশি একই পরিবারের ৩ জন খুন, আহত ১

ইতালিতে বাংলাদেশি একই পরিবারের ৩ জন খুন, আহত ১

নিহতরা হলেন—নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী আরজু বেগম এবং তাদের পাঁচ বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশা।

৪ দিন আগে

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

দুই পক্ষ শিক্ষা, কৃষি ও বাণিজ্যসহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির সুযোগ নিয়ে আলোচনা করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অংশীদারত্বকে এগিয়ে নেওয়ার যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

৬ দিন আগে