শিক্ষার্থীরা তৃতীয় দেশের ভিসা পেতে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, পাকিস্তান যেতে পারেন

বাসস, ঢাকা

ভারত থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘন ঘন রাজনৈতিক বিবৃতিতে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ভারত সরকারকে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানান হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র তৌফিক হাসান আজ ১৪ অক্টোবর বৃহস্পতিবার এ কথা বলেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সাপ্তাহিক ব্রিফিংয়ে আজ পাবলিক ডিপ্লোম্যাসি উইংয়ের মহাপরিচালক তৌফিক হাসান বলেন, ‘৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে সাবেক প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকে ক্রমাগত রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন। আমরা ভারতীয় হাইকমিশনারকে (ঢাকায়) বিষয়টি নিয়ে আমাদের সরকারের অসন্তোষ জানিয়েছি।’
তৌফিক হাসান বলেন, ভারতীয় হাইকমিশনার আশ্বাস দিয়েছেন যে, তিনি তার সরকারের কাছে বার্তাটি পৌঁছে দেবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংক্রান্ত বিষয়ে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে কোনো অনুরোধ পায়নি। তিনি বলেন, ‘যদি আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা পাই, তবে (হাসিনার প্রত্যাবাসনে) আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’
বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়াকরণের বিষয়ে হাসান বলেন, সরকার এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছে এবং তারা (ভারত) বলেছে যে, তারা জনবল সংকটের কারণে কয়েক ধরনের ভিসার প্রক্রিয়াকরণ বন্ধ রেখেছে।
তৌফিক হাসান বলেন, যেসব বাংলাদেশি শিক্ষার্থীর এখন তৃতীয় দেশের ভিসা পেতে ভারতে যেতে হবে, তারা ভিয়েতনাম, ইন্দোনেশিয়া বা পাকিস্তানের মতো বিকল্প জায়গা থেকে তাদের ভিসা পেতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করার জন্য কাজ করছে।

জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান একইসঙ্গে নামাজ আদায় করেন। তাদের সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্য, রাজনীতিবিদ ও কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জামাতে অংশ নেন।
মরদেহ হস্তান্তরকালে মন্ত্রী নিহত মোশাররফ হোসেনের পরিবারকে দাফন কার্য সম্পন্নের জন্য ৫০ হাজার টাকার চেক প্রদান করেন। এ ছাড়া, ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের পক্ষ থেকে ঈদের পর নিহতের পরিবারকে তিন লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হবে বলে তিনি জানান।
হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২৯ বা ৩০ দিনে মাস হয়ে থাকে। ২৯ রমজান শেষে যদি চাঁদ দেখা যায়, তাহলে পরদিন ঈদুল ফিতর উদ্যাপিত হয়। আর চাঁদ দেখা না গেলে ৩০ রমজান শেষে ঈদুল ফিতর উদ্যাপিত হয়।
অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ডেপুটি হাইকমিশনার নজরুল ইসলাম। তিনি বলেন, যুদ্ধপ্রবণ এলাকায় চলাচলকারী জাহাজে কর্মরত বাংলাদেশি নাবিকসহ বিশ্বব্যাপী সমুদ্রকর্মীদের নিরাপত্তা ও কল্যাণ নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন।