logo
খবর

নির্বাচনকালীন সরকারে থাকছি না: উপদেষ্টা আসিফ মাহমুদ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৩ আগস্ট ২০২৫
Copied!
নির্বাচনকালীন সরকারে থাকছি না: উপদেষ্টা আসিফ মাহমুদ
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: বাসস

নির্বাচনকালীন সরকারের থাকবেন না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ বুধবার (১৩ আগস্ট) আসিফ মাহমুদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এ কথা বলা হয়েছে।

পোস্টে শেয়ার করা একটি কার্ডে আসিফ মাহমুদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ‘নির্বাচনকালীন সরকারে থাকছি না। রাজনীতি সঙ্গে যারা যুক্ত তাদের নির্বাচনকালীন সরকারের থাকা উচিত নয়।’

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এতে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে ২ জনকে উপদেষ্টা করা হয়। তাদের একজন নাহিদ ইসলাম এবং অপরজন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরে উপদেষ্টা হিসেবে যুক্ত হন আরেক শিক্ষার্থী মাহফুজ আলম।

পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠনের প্রক্রিয়া শুরু হলে নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন। তিনি এনসিপির আহ্বায়কের দায়িত্ব নেন। তবে অন্য দুজন ছাত্র উপদেষ্টা এখনো উপদেষ্টা পরিষদেই আছেন। তবে এই দুই উপদেষ্টা পরবর্তীতে এনসিপিতে যোগ দিয়ে নির্বাচনে অংশ নেবেন বলে অনেকদিন ধরেই কানাঘুষা চলছে। অবশ্য তাদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো স্পষ্ট জবাব দেওয়া হয়নি।

আরও দেখুন

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

৫ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

৬ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

৬ দিন আগে

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

মানুষের জীবন যেমন প্রেম ভালোবাসায় পূর্ণ থাকে, ঠিক তেমনি থাকে সম্পর্কের টানাপোড়েন। অধিকাংশ মানুষ শেষ বয়সে জীবন একাকীত্বর জীবনে পরিণত হয়ে যায়।

১০ দিন আগে