logo
খবর

দুবাইয়ে মেয়ের ৪৫ কোটি টাকার ফ্ল্যাটের অভিযোগ নিয়ে যা বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর

প্রতিবেদক, বিডিজেন১২ জুন ২০২৫
Copied!
দুবাইয়ে মেয়ের ৪৫ কোটি টাকার ফ্ল্যাটের অভিযোগ নিয়ে যা বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সম্প্রতি এক বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন। প্রবাসী কন্যার নামে দুবাইতে ৪৫ কোটি টাকার ফ্ল্যাট কেনা নিয়ে তাঁর বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ এনেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তবে এই অভিযোগকে ‘ভিত্তিহীন ও দুঃখজনক’ বলে উড়িয়ে দিয়েছেন গভর্নর আহসান এইচ মনসুর।

গত ১০ জুন (মঙ্গলবার) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেন জয়। যেখানে উল্লেখ করা হয়, ২৪ ডিসেম্বর ২০২৪-এ গভর্নর মনসুর দুবাইতে ১৩ দশমিক ৫ মিলিয়ন দিরহাম (প্রায় ৪৫ কোটি টাকা) মূল্যের একটি ফ্ল্যাট মেয়ের নামে কিনেছেন। পোস্টে আরও দাবি করা হয়, ফ্ল্যাটের দলিলে মালিক হিসেবে মেহরিন সারাহ মনসুর এবং তাঁর বাবা আহসান হাবিব মনসুরের নাম রয়েছে।

অভিযোগটি প্রথমে করেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, যিনি বর্তমানে নিষিদ্ধঘোষিত ওই সংগঠনের সাবেক নেতা। জাকির তাঁর পোস্টে কোনো ধরনের প্রত্যক্ষ প্রমাণ না দেখিয়ে দাবি করেন, মনসুর মেয়ের জন্য এই সম্পত্তি ক্রয় করেছেন গভর্নর হওয়ার পরে এবং অর্থ পাচারের মাধ্যমেই তা সম্ভব হয়েছে।

তবে গভর্নর আহসান এইচ মনসুর ‘দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’ ও ‘বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘এই ফ্ল্যাট আমার কন্যার, যেটি ২০২৩ সালে কেনা হয়েছে। আমি তখন গভর্নর ছিলাম না। আমার মেয়ে বিবাহিত, তাঁর স্বামী ও সন্তানদের সঙ্গে দুবাইতে থাকেন। তাঁদের নিজস্ব ব্যবসা রয়েছে। প্রায় ৪০ বছর বয়সী একজন প্রাপ্তবয়স্ক নারী নিজের নামে সম্পত্তি কিনলে সেটা অস্বাভাবিক কিছু নয়।’

তিনি আরও বলেন, ‘এই ফ্ল্যাটের ৮০% অর্থ মর্টগেজ থেকে এসেছে। আমার কোনো ব্যক্তিগত অর্থ এতে ব্যবহৃত হয়নি। আমার নাম কেবল তাঁর পিতার পরিচয়ে দলিলে উল্লেখ রয়েছে, মালিক হিসেবে নয়। এই বিষয় নিয়ে জয় সাহেব যা বলেছেন, তা অত্যন্ত দুঃখজনক।’

তিনি একপর্যায়ে আরও বলেন, ‘গত তিন বছরে আমি আমার মেয়েকে শুধু একটি জামা কিনে দিয়েছি। এর বাইরে আমার আর কোনো অবদান নেই তার আর্থিক জীবনে।’

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার গণ-আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ব্যাংকিং খাতে সংস্কার আনতে আগের গভর্নর আব্দুর রউফ তালুকদার পদত্যাগ করেন। ওই মাসেই আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি এর আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একজন অর্থনীতিবিদ হিসেবে কাজ করেছেন।

আরও দেখুন

যাচাই ছাড়া এজেন্সির তালিকা, মালয়েশিয়ায় কর্মী পাঠাতে আবারও সিন্ডিকেটের শঙ্কা

যাচাই ছাড়া এজেন্সির তালিকা, মালয়েশিয়ায় কর্মী পাঠাতে আবারও সিন্ডিকেটের শঙ্কা

অন্তর্বর্তী সরকারের দেড় বছরে নানা অভিযোগ ও সংকটে বৈদেশিক শ্রমবাজার সংকুচিত হয়েছে। ২০২৪ সালের মে মাসের পর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ বন্ধ রয়েছে। এর আগেও নানা অভিযোগের কারণে দেশটির শ্রমবাজার বন্ধ হয়েছে।

১৫ মিনিট আগে

লিবিয়া থেকে ফিরলেন ১৭৫ বাংলাদেশি

লিবিয়া থেকে ফিরলেন ১৭৫ বাংলাদেশি

প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশির ভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশে মানবপাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করে। তাদের অনেকে লিবিয়াতে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

১৯ ঘণ্টা আগে

নিরাপদ স্যানিটেশন ও ক্ষুদ্র উদ্যোগ উন্নয়নে আরও ৬০০ কোটি টাকা বরাদ্দ পিকেএসএফের

নিরাপদ স্যানিটেশন ও ক্ষুদ্র উদ্যোগ উন্নয়নে আরও ৬০০ কোটি টাকা বরাদ্দ পিকেএসএফের

এ কার্যক্রমের মাধ্যমে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট-৬-এর লক্ষ্য অর্জনে জাতীয় প্রচেষ্টা আরও বেগবান হবে বলে আশা করা হচ্ছে।

২০ ঘণ্টা আগে

টাকা ও পাসপোর্ট আটকে রাখার অভিযোগ এক রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে

টাকা ও পাসপোর্ট আটকে রাখার অভিযোগ এক রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে

হিফজুর রহমান গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) বলেন, আমি বিভিন্ন অফিসে ঘুরে ঘুরে হয়রান কিন্তু আমার পাসপোর্ট ও টাকা পাইনি। এসব আমি যেকোনোভাবে ফেরত চাই।

১ দিন আগে