logo
খবর

সায়মা ওয়াজেদকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠিয়েছে ডব্লিউএইচও

ইউএনবি১২ জুলাই ২০২৫
Copied!
সায়মা ওয়াজেদকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠিয়েছে ডব্লিউএইচও
সায়মা ওয়াজেদ পুতুল। ছবি: ইউএনবি

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানো হয়েছে।

বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) তাঁর বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ২টি মামলা দায়ের করার ৪ মাস পর তাঁকে ছুটিতে পাঠানো হলো। বিষয়টি জানিয়েছে হেলথ পলিসি ওয়াচ।

ডব্লিউএইচও মহাপরিচালক ড. তেদ্রোস আদহানম গেব্রিয়াসুস এক সংক্ষিপ্ত অভ্যন্তরীণ ইমেইলে এ সিদ্ধান্ত জানান। তিনি বলেন, শুক্রবার (১১ জুলাই) থেকে সায়মা ওয়াজেদ ছুটিতে থাকবেন।

তাঁর অনুপস্থিতিতে ডব্লিউএইচও’র সহকারী মহাপরিচালক ড. ক্যাথারিনা বেম দায়িত্ব পালন করবেন অফিসার-ইন-চার্জ হিসেবে। তিনি মঙ্গলবার (১৫ জুলাই) নয়াদিল্লিতে অবস্থিত দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক কার্যালয়ে (সিয়ারো) যোগ দেবেন।

২০২৪ সালের জানুয়ারিতে সায়মা ওয়াজেদ দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে, যিনি একই বছর আগস্টে বিক্ষোভের মুখে দেশ ছাড়েন।

সায়মা ওয়াজেদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো তাঁর ডব্লিউএইচও পদের জন্য পরিচালিত প্রচারণাকে ঘিরে। অভিযোগে বলা হয়, তিনি তাঁর শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছেন। এতে বলা হয়, তিনি প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতির (দণ্ডবিধির ৪৬৮ ধারা) এবং জাল দলিল ব্যবহারের (৪৭১ ধারা) অপরাধ করেছেন।

এ ছাড়া, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সম্মানসূচক পদে থাকার মিথ্যা দাবি করে তিনি যোগ্যতা প্রদর্শনের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে, যা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অস্বীকার করেছে।

তা ছাড়া, সূচনা ফাউন্ডেশনের সাবেক প্রধান হিসেবে তাঁর ক্ষমতা ও প্রভাব খাটিয়ে বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ২ দশমিক ৮ মিলিয়ন ডলার সংগ্রহের অভিযোগও আনা হয়েছে। তবে এই অর্থ কীভাবে ব্যবহৃত হয়েছে—সে বিষয়ে দুদকের মামলায় বিস্তারিত কিছু উল্লেখ নেই।

এই অভিযোগের আওতায় তাঁর বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০ ধারা (প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে সম্পদ গ্রহণ) এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা করা হয়েছে।

অভিযোগ গঠনের পর থেকে সায়মা ওয়াজেদ দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে কার্যকরভাবে সফর করতে পারছেন না। বাংলাদেশে ফিরে গেলে তাঁর গ্রেপ্তারের আশঙ্কা রয়েছে—বলা হয়েছে প্রতিবেদনে।

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের ৫ প্রবাসীর দাফন সম্পন্ন

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের ৫ প্রবাসীর দাফন সম্পন্ন

মঙ্গলবার দুপুর ২টার দিকে স্থানীয় আকুনি মাদরাসা মাঠে হাজারও মানুষের উপস্থিতিতে সম্মিলিত জানাজা শেষে নিজ নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাদের সমাহিত করা হয়।

৯ ঘণ্টা আগে

সিলেটে পৌঁছেছে কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ

সিলেটে পৌঁছেছে কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ

আজ মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে মরদেহগুলো সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় প্রিয়জন হারানো স্বজনদের কান্না ও আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশ তৈরি হয়।

১ দিন আগে

সৌদিতে বৈদ্যুতিক বিস্ফোরণে ঝলসে গেছে মুখ, অনিশ্চয়তায় প্রবাসী ইব্রাহিম

সৌদিতে বৈদ্যুতিক বিস্ফোরণে ঝলসে গেছে মুখ, অনিশ্চয়তায় প্রবাসী ইব্রাহিম

সৌদি আরবের দাম্মাম শহরে একটি বৈদ্যুতিক প্যানেল বোর্ডে রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন ইব্রাহিম। কাজের একপর্যায়ে বোর্ডের ভেতরে থাকা উচ্চক্ষমতার সার্কিট ব্রেকারে হঠাৎ বিকট শব্দে একটি ইলেকট্রিক্যাল আর্ক ব্লাস্ট ঘটে।

৪ দিন আগে

ইতালিতে বাংলাদেশি একই পরিবারের ৩ জন খুন, আহত ১

ইতালিতে বাংলাদেশি একই পরিবারের ৩ জন খুন, আহত ১

নিহতরা হলেন—নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী আরজু বেগম এবং তাদের পাঁচ বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশা।

৪ দিন আগে