logo
খবর

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেপ্তার

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৮ অক্টোবর ২০২৪
Copied!
সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেপ্তার
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। ছবি: সংগৃহীত

সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

রোববার (২৭ অক্টোবর) রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, তা জানানো হয়নি।

তবে ১২ অক্টোবর (শনিবার) চট্টগ্রামে মোশাররফ হোসেন ও তাঁর ছেলে মাহবুব উর রহমানসহ ৯০ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

দৈনিক প্রথম আলো পত্রিকার প্রতিবেদন সূত্রে জানা যায়, আট বছর আগে স্থানীয় বিএনপির কার্যালয় ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ওই দিন রাতে মিরসরাই থানায় মামলাটি করা হয়েছে।

চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শাহ মোহাম্মদ হারুন বাদী হয়ে মামলাটি করেন। মামলার বাকি অভিযুক্তরা স্থানীয় জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী।

এ ছাড়া, এর আগে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানায় ৬ অক্টোবর মোশাররফ হোসেন, তাঁর ছেলে মাহবুব উর রহমান, বারিয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিমসহ ২৯ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক মোহাম্মদ ইফতেখার উদ্দিন মাহমুদ। ওই মামলায় ২০২২ সালের ১১ এপ্রিল বারিয়ারহাট পৌর বাজারের খান সিটি সেন্টার এলাকায় বাদীর ওপর হামলা, মারধর ও আটক করে টাকা আদায়ের অভিযোগ করা হয়। মামলায় অজ্ঞাতনামা অভিযুক্ত করা হয়েছে ১৫ থেকে ২০ জনকে।

ইঞ্জিনিয়ার মোশাররফ ও তাঁর ছেলে দুজনই চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সাবেক সংসদ সদস্য। মোশাররফ হোসেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চট্টগ্রাম-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথম, তৃতীয়, সপ্তম, নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হন।

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

১৩ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

০৭ জুলাই ২০২৬

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

০৬ জুলাই ২০২৬

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

০৬ জুলাই ২০২৬