logo
খবর

কর্মরত অবস্থায় আটক করে জেলে, তারপর দেশে পাঠানো হয়েছে: অভিযোগ জর্ডান ফেরত নারী গামেন্টস কর্মীর

প্রতিবেদক, বিডিজেন০৮ ডিসেম্বর ২০২৫
Copied!
কর্মরত অবস্থায় আটক করে জেলে, তারপর দেশে পাঠানো হয়েছে: অভিযোগ জর্ডান ফেরত নারী গামেন্টস কর্মীর
জান্নাতুন। ছবি: বিডিজেন

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে জর্ডানের নুরাল ইসলাম নামে এক পোশাক কারখানায় চাকরি নিয়ে গিয়েছিলেন জান্নাতুন (ছদ্মনাম)। সেখানে কর্মরত থাকা অবস্থায় তাকে আটক করে প্রথমে জেলে পাঠানো হয়, তারপর দেশে ফেরত পাঠানো হয়েছে, অভিযোগ করেছেন জর্ডান ফেরত ওই নারী।

তিনি বলেন, বোয়েসেলের মাধ্যমে জর্ডান গিয়েছিলাম। তিন বছরের বেশি সময় থাকার পর হুট করে [নুরাল ইসলাম] কোম্পানিতে পুলিশ এসে আমাদের আটক করে। তারপর এক কাপড়ে জেলে নেওয়া হয় এবং একবেলা খাবার দেয় তারা। জেল থেকেই পুলিশ আমাদের বিমানে উঠিয়ে দেয়। আমরা কারও সঙ্গে কোনো যোগাযোগ করতে পারিনি। অন্যরা বাংলাদেশি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করলেও সেভাবে কেউ এগিয়ে আসিন। কোম্পানির কাছে আমাদের পাওনা আছে। এ বিচার কার কাছে দিব।’’

গত ১ ডিসেম্বর শুধু তিনি একা নন, নুরাল ইসলাম কোম্পানির প্রায় ২০ জন গার্মেন্টসকর্মী এভাবে জেল খেটে দেশে ফেরত এসেছেন। পরে তাদের কয়েকজন নিজেদের পাওনাসহ বিভিন্ন অভিযোগ নিয়ে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের কার্যালয়ে এসেছিলেন। এ সময় বিডিজেন প্রতিবেদকের সঙ্গে একাধিক জর্ডান ফেরত প্রবাসীর সঙ্গে কথা হয়।

জান্নাতুন। ছবি–বিডিজেন
জান্নাতুন। ছবি–বিডিজেন

জান্নাতুন বলেন, ‘‘আসলে আমরা জানতে বা বুঝতে পারিনি কেন পুলিশ ধরে নিয়েছে। পরে জানতে পারি, আকামার মেয়াদ শেষ হয়ে গেছে। কিন্তু আমরা এসব কিছুই ভালোভাবে বুঝি না। আকামা বা সব বিষয় আমাদের কোম্পানি করে দেওয়ার কথা। কারণ আমরা বোয়েসেলের মাধ্যমে ওখানে কাজ করতে গিয়েছিলাম।’’

তিনি আরও বলেন, ‘‘দেশে আসার পর বোয়েসেলে গিয়েছি। কিন্তু তারা আমাদের জন্য কাজ করবে বলে সেভাবে কিছু বলছে না বরং শুধু আশ্বাস দিচ্ছে যে, একটা দরখাস্ত দিয়ে যাও আমরা দেখব।’’

জান্নাতুন বলেন, ‘‘এক কাপড়ে ছিলাম সেটা পরেই আসতে হয়েছে। কোম্পানি থেকে শেষ মাসের বেতন পাব, সেটাও পাইনি। আমাদের জামা–কাপড়সহ প্রয়োজনীয় আরও কিছু জিনিসপত্র ছিল, কিন্তু কিছুই নিয়ে আসতে পারিনি। আগেও বেতন থেকে ১৭ টাকা ৭৫ পয়সা (জর্ডানি মুদ্রা) কেটে নেওয়া হতো। জেল খেটে দেশে আসার পার মান–সম্মান সবই গেল।’’

তিনি বলেন, ‘‘বোয়েসেলের মাধ্যমে আমরা জর্ডান গেছি। আমাদের আকামার মেয়াদ শেষ হয়েছে এটা আমরা বুঝিনি। এসব সব কোম্পানির করার কথা ছিল। তাহলে আমরা কেনো জেল খাটব? আমরা কেন বেতন পাব না? আমাদের দোষটা কোথায়? কোম্পানির কাছ থেকে লাখের বেশি টাকা পাওনা আছে। এসব বিচার কার কাছে দিব।’’

‘‘কোম্পানি যদি সিকিউরিটি না দিতে পারে তাহলে কেন আমাদের বিদেশ পাঠানো হয়। বিদেশে ছেলেরা অনেক কিছু করতে পারে। কিন্তু আমরা মেয়ে মানুষেরা সব পারি না।” লাভলি ক্ষোভ প্রকাশ করে বলেন। “আমি অসুস্থ ছিলাম তাও জেলে রাখা হয়েছে। আমার প্রেসার বেড়ে গিয়েছিল নিয়মিত ওষুধ খেতে হয়েছে। এ ছাড়া, জেলে সেভাবে খাবারও দেওয়া হয়নি”, যোগ করেন তিনি।

জান্নাতুন বলেন, পারিবারিকভাবে অসহায় ছিলাম তাই বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু আসার পর পদে পদে ঝামেলায় পড়তে হয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে প্রতিষ্ঠানের উর্ধ্বতন একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বোয়েসেলের মাধ্যমে বিদেশ পাঠানো সকল কর্মীর ক্ষেত্রে আমরা সর্বোচ্চ আন্তরিক। আমরা তাদের আবেদন ও অভিযোগ যাচাই করে ব্যবস্থা গ্রহণ করব।

আরও দেখুন

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যার বিচার চায় ঢাকা

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যার বিচার চায় ঢাকা

শামা ওবায়েদ আশা প্রকাশ করেন, আমেরিকা যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনা করবে এবং নৃশংস হত্যাকাণ্ডের দায়ীদের বিচারের আওতায় আনবে।

১৬ ঘণ্টা আগে

ইউরোপের শ্রমবাজারে দক্ষ জনশক্তি পাঠাতে বাস্তবসম্মত ‘রোডম্যাপ’ তৈরির তাগিদ তথ্যমন্ত্রীর

ইউরোপের শ্রমবাজারে দক্ষ জনশক্তি পাঠাতে বাস্তবসম্মত ‘রোডম্যাপ’ তৈরির তাগিদ তথ্যমন্ত্রীর

সেমিনারে জহির উদ্দিন স্বপন বলেন, বাংলাদেশ বর্তমানে ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’ বা জনতাত্ত্বিক লভ্যাংশের সুবর্ণ সময়ে অবস্থান করছে। আমাদের এই বিশাল কর্মক্ষম জনশক্তিকে কেবল শ্রমিক হিসেবে নয়, বরং উন্নত জ্ঞান ও দক্ষতায় প্রশিক্ষিত করে বিশ্ববাজারে পাঠাতে হবে।

২ দিন আগে

এসকাপে বাংলাদেশের উত্থাপিত বায়োইকোনমি রেজুলেশন গৃহীত

এসকাপে বাংলাদেশের উত্থাপিত বায়োইকোনমি রেজুলেশন গৃহীত

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সাপোর্টিং দ্য ট্রানজিশন টুওয়ার্ডস এ সাসটেইনেবল বায়োইকোনমি ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক’ শীর্ষক রেজুলেশনটি বাংলাদেশের উদ্যোগে উত্থাপিত হয় এবং সদস্য রাষ্ট্রগুলোর সর্বসম্মত সমর্থনে গৃহীত হয়। যা এ অঞ্চলে বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতার স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

২ দিন আগে

রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত ঢাকা ও সেনেগাল

রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত ঢাকা ও সেনেগাল

আফ্রিকায় শান্তি ও নিরাপত্তাবিষয়ক ডাকার আন্তর্জাতিক ফোরামের ফাঁকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সেনেগালের পররাষ্ট্রমন্ত্রী শেখ নিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠককালে এ অঙ্গীকার ব্যক্ত করা হয়।

৪ দিন আগে