logo
খবর

ভারতকে উড়িয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৪ অক্টোবর ২০২৪
Copied!
ভারতকে উড়িয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ
বাংলাদেশের নারী ফুটবল দল। ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে জয়ের আশা করলেও কোনোমতে হার এড়িয়ে সেমিফাইনালে ওঠার আশা জিইয়ে রেখেছিল বাংলাদেশের মেয়েরা। তবে ভারতের বিপক্ষে দুর্দান্ত জয়ে শেষ চার নিশ্চিত করেছেন তহুরা-সাবিনারা।

নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে বুধবার (২৩ অক্টোবর) নারী সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে ভারতকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এ নিয়ে দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটবলের সর্বোচ্চ আসরে দ্বিতীয়বার ভারতকে হারালেন সাবিনারা।

এদিন ম্যাচের অষ্টাদশ মিনিটে আফিদার দৃষ্টিনন্দন গোলে প্রথমবার এগিয়ে যায় বাংলাদেশ।

সাবিনার কর্নার প্রতিহত হওয়ার পর বল সামনে চলে এলে বল পেয়ে যান প্রথমবারের মতো সাফে অংশ নেওয়া আফিদা। এরপর নিখুঁত শটে লাফিয়ে ওঠা গোলরক্ষকের মাথার ওপর দিয়ে ঠিকানা খুঁজে নেন এই ডিফেন্ডার। জাতীয় দলের জার্সিতে এটিই আফিদার প্রথম গোল।

এরপর ২৯তম মিনিটে ফের আনন্দে ভাসে বাংলাদেশ। এবার ঋতুপর্ণার ক্রস বুক দিয়ে জালে পাঠিয়ে দেন তহুরা।

দুই গোলে এগিয়ে যাওয়ায় আত্মবিশ্বাস বেড়ে যায় দেশের মেয়েদের, যার প্রভাব পড়ে খেলায়ও। পরে ৪৩তম মিনিটে তহুরার আরও একটি গোলে স্কোরলাইন ৩-০ করে বাংলাদেশ।

তবে পরের মিনিটেই এক গোল পরিশোধ করে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়ে বিরতিতে যায় ভারত।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই ব্যবধান কমাতে মরিয়া হয়ে ওঠে ভারত, তবে গোলরক্ষক রূপনার দৃঢ়তায় কোনোভাবেই আর তা হয়ে ওঠেনি। ৩-১ গোলের ব্যবধান ধরে রেখেই মাঠ ছাড়ে পিটার বাটলারের দল।

এই জয়ে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। অন্যদিকে, হারলেও একটি করে জয় ও হারে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার-আপ হয়ে সেমিতে পা রেখেছে ভারতের মেয়েরা।

বুধবারের জয়ে সাফে টানা সাত ম্যাচ অপরাজিত রইল বাংলাদেশের মেয়েরা।

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের ৫ প্রবাসীর দাফন সম্পন্ন

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের ৫ প্রবাসীর দাফন সম্পন্ন

মঙ্গলবার দুপুর ২টার দিকে স্থানীয় আকুনি মাদরাসা মাঠে হাজারও মানুষের উপস্থিতিতে সম্মিলিত জানাজা শেষে নিজ নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাদের সমাহিত করা হয়।

১ দিন আগে

সিলেটে পৌঁছেছে কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ

সিলেটে পৌঁছেছে কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ

আজ মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে মরদেহগুলো সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় প্রিয়জন হারানো স্বজনদের কান্না ও আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশ তৈরি হয়।

২ দিন আগে

সৌদিতে বৈদ্যুতিক বিস্ফোরণে ঝলসে গেছে মুখ, অনিশ্চয়তায় প্রবাসী ইব্রাহিম

সৌদিতে বৈদ্যুতিক বিস্ফোরণে ঝলসে গেছে মুখ, অনিশ্চয়তায় প্রবাসী ইব্রাহিম

সৌদি আরবের দাম্মাম শহরে একটি বৈদ্যুতিক প্যানেল বোর্ডে রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন ইব্রাহিম। কাজের একপর্যায়ে বোর্ডের ভেতরে থাকা উচ্চক্ষমতার সার্কিট ব্রেকারে হঠাৎ বিকট শব্দে একটি ইলেকট্রিক্যাল আর্ক ব্লাস্ট ঘটে।

৫ দিন আগে

ইতালিতে বাংলাদেশি একই পরিবারের ৩ জন খুন, আহত ১

ইতালিতে বাংলাদেশি একই পরিবারের ৩ জন খুন, আহত ১

নিহতরা হলেন—নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী আরজু বেগম এবং তাদের পাঁচ বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশা।

৫ দিন আগে