logo
খবর

নেপালে অবস্থানকারী বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৯ সেপ্টেম্বর ২০২৫
Copied!
নেপালে অবস্থানকারী বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা
বাংলাদেশ দূতাবাস, কাঠমান্ডু, নেপাল। ছবি: দূতাবাসের ফেসবুক

নেপালের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার কারণে দেশটিতে অবস্থানরত সকল বাংলাদেশি নাগরিককে নিজ নিজ স্থান বা হোটেলে অবস্থান করার পরামর্শ দিয়ে জরুরি সতর্কবার্তা জারি করেছে কাঠমান্ডুর বাংলাদেশের দূতাবাস।

এক বিবৃতিতে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, নেপালে বর্তমানে বসবাসকারী বা আটকে পড়া সব বাংলাদেশি নাগরিককে বাইরে না যাওয়ার ও নিজ নিজ স্থান বা হোটেলে অবস্থান করার জন্য কঠোরভাবে পরামর্শ দেওয়া হলো।

বিবৃতিতে আরও বলা হয়, সে সঙ্গে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে ভ্রমণে-ইচ্ছুক সব বাংলাদেশি নাগরিককে আপাতত নেপাল ভ্রমণ না করার নির্দেশনা দেওয়া হচ্ছে।

Bangladesh Embassy, ​​Nepal Notice

দূতাবাসের পক্ষ থেকে জরুরি সহায়তার জন্য সাদেক (+৯৭৭ ৯৮০৩৮৭২৭৫৯) ও সারদা (+৯৭৭ ৯৮৫১১২৮৩৮১) এই দুটি নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, গত সপ্তাহে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিংকডইন, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, এক্সসহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্ম ও বার্তা আদান-প্রদানের অ্যাপের ওপর নিষেধাজ্ঞা জারি করে প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির নেতৃত্বাধীন সরকার। প্রতিবাদে তরুণদের নেতৃত্বে রাস্তায় হাজার হাজার নেপালি মানুষ রাস্তায় নেমে আসেন। এর মধ্যে জেন–জি প্রজন্মের তরুণেরাই বেশি।

রাজধানী কাঠমান্ডুসহ নেপালের অন্তত ৭টি শহরে ব্যাপক বিক্ষোভ হয়। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৯ জন নিহত হয়। বিক্ষোভ দমনে সরকারের বিরুদ্ধে অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ উঠেছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে।

বিক্ষোভের মুখে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর জারি করা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে নেপাল সরকার। এ ছাড়া, আজ পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি।

আরও দেখুন

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশ ও ইতালির মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ইতালিতে বিপুলসংখ্যক বাংলাদেশি অভিবাসী অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন এবং তারা বাংলাদেশ ও ইতালি—দুই দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

১৯ ঘণ্টা আগে

পাঁচ বছরে ১০ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চায় ব্র্যাক

পাঁচ বছরে ১০ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চায় ব্র্যাক

আগামী পাঁচ বছরে সারা দেশে ১০ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চায় প্রতিষ্ঠানটি। এ জন্য নারী ও তরুণদের কেন্দ্র করে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, মানসম্মত শিক্ষা, আর্থিক অন্তর্ভুক্তি, প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং জলবায়ু সহনশীলতা জোরদারে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

২ দিন আগে

বাংলাদেশ থেকে ৪ সেক্টরে কর্মী নিতে আগ্রহী কাতার

বাংলাদেশ থেকে ৪ সেক্টরে কর্মী নিতে আগ্রহী কাতার

আরিফুল হক চৌধুরী কাতারকে বাংলাদেশি কর্মীদের জন্য একটি অত্যন্ত আকর্ষণীয় শ্রমবাজার হিসেবেও উল্লেখ করেন। তিনি জানান, বর্তমানে ৪ লাখেরও বেশি বাংলাদেশি কর্মী কাতারের বিভিন্ন উন্নয়ন ও অগ্রযাত্রায় দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে অবদান রাখছেন।

২ দিন আগে

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই চালু, একসঙ্গে লগইনের সুযোগ ৩৭ হাজার

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই চালু, একসঙ্গে লগইনের সুযোগ ৩৭ হাজার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রায় ৯৪ হাজার বর্গমিটার এলাকায় এই ওয়াইফাই সেবা সহজলভ্য করা হয়েছে। কভারেজের মধ্যে রয়েছে টার্মিনাল ১, টার্মিনাল ২, ডোমেস্টিক টার্মিনাল, ভিআইপি টার্মিনাল, ভিভিআইপি টার্মিনাল ও কার পার্কিং এলাকা।

৩ দিন আগে