logo
খবর

ছোট ভাই শামীম এস্কান্দারের বাসায় গেলেন খালেদা জিয়া

প্রতিবেদক, বিডিজেন১১ মে ২০২৫
Copied!
ছোট ভাই শামীম এস্কান্দারের বাসায় গেলেন খালেদা জিয়া
ছোট ভাইয়ের বাসায় খালেদা জিয়া

ছোট ভাই  শামীম এস্কান্দারের বাসায় গেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়া। শামীম এস্কান্দারও গুলশান-২ নম্বর এলাকায় থাকেন। শনিবার (১০ মে) রাত সাড়ে ৯টার পর শামীম এস্কান্দারের বাসার যান তিনি। 

এদিন রাত পৌনে ১০টার দিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি আরও জানান, এটা একটা পারিবারিক অনুষ্ঠান। 

দলীয় সূত্র জানায়, ক্যান্টনমেন্টের বাসা থেকে উচ্ছেদের পর শামীম এস্কান্দরের বাসায় উঠেছিলেন খালেদা জিয়া। বহু বছর পর আজ গেলেন এই বাসায়।

গাঢ় নীল রঙের একটি শাড়ি পরে বেরিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। নিজের বাসভবন ফিরোজা থেকে তিনি বের হওয়ার সময় গাড়ির দুই পাশে নেতাকর্মীরা তাঁর নামে স্লোগান দিয়েছেন। 

লন্ডনে চিকিৎসা শেষে গত ৬ মে ঢাকায় ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। কাতারের আমিরের দেওয়া বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। 

খালেদা জিয়ার দেশে ফেরা উপলক্ষে বিএনপির নেতাকর্মীরা বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত পথে পথে উচ্ছ্বাস করেন। তাদের ভালোবাসায় সিক্ত হয়ে গুলশানে নিজের বাসভবনের সামনে গাড়ি থেকে নেমে হেঁটে ভেতরে প্রবেশ করেন বিএনপি চেয়ারপারসন।

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

১৩ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

০৭ জুলাই ২০২৬

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

০৬ জুলাই ২০২৬

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

০৬ জুলাই ২০২৬