বিডিজেন ডেস্ক

শেখ হাসিনার পতনের ১৮ মাস পর দেশে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলবে ২৯৯ আসনের ভোটগ্রহণ। একই সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে গণভোট।
বাংলাদেশের নির্বাচনকে গুরুত্ব দিয়ে দেখছে আন্তর্জাতিক গণমাধ্যম।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর, দক্ষিণ এশিয়ার এই দেশটির গণতন্ত্রে ফেরার প্রক্রিয়ায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন হিসেবে গণ্য করা হচ্ছে এবারের ভোটকে। এই প্রেক্ষাপটেই বৃহস্পতিবার সকাল থেকে ভোটাররা ভোটকেন্দ্রগুলোর বাইরে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিজার প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের আগস্টে দীর্ঘদিনের নেত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর, দেশের গণতন্ত্রে ফেরার প্রক্রিয়ায় একটি বড় পরীক্ষা হিসেবে বাংলাদেশে ভোটগ্রহণ চলছে। প্রায় ১২ কোটি ৭০ লাখ ভোটার এবারের নির্বাচনে ভোট দিচ্ছেন।
অনেক বাংলাদেশি এই নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র গড়ার সুযোগ হিসেবে দেখছেন বলে মনে করছে দ্য নিউ ইয়র্ক টাইমস।
নির্বাচন নিয়ে লাইভ আপডেট দিচ্ছে ভারতের একাধিক গণমাধ্যম। এর মধ্যে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সবচেয়ে প্রভাবশালী দুই রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ হাসিনা এবং খালেদা জিয়ার অনুপস্থিতিতে। এক বিস্ময়কর রাজনৈতিক শূন্যতা পূরণ করে জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান এতে অংশ নিয়েছেন। ৬০ বছর বয়সী বিএনপির এই নেতা প্রায় ১৭ বছর নির্বাসন থেকে দেশে ফেরেন গেল ডিসেম্বরে।
এছাড়াও বাংলাদেশের নির্বাচন নিয়ে ‘লাইভ নিউজ’ করছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এতে বলা হয় ভোটাররা কেবল নতুন সরকারই নির্বাচন করবেন না, তারা একটি সাংবিধানিক গণভোটেও অংশ নেবেন, যেখানে ‘জুলাই সনদ’ নামে ব্যাপক সংস্কার প্যাকেজ বাস্তবায়িত হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এই নির্বাচনে প্রথমবারের মতো পোস্টাল ভোটের মাধ্যমে ভোট প্রদান করেছেন প্রবাসী বাংলাদেশিরা।
ডয়েচে ভেলে ‘বাংলাদেশে নির্বাচনের প্রস্তুতির মধ্যে ইসলামপন্থিদের প্রভাব বাড়ছে’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলেছে, দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগ অংশ না নেওয়ায় রাজনৈতিক সমীকরণে পরিবর্তন এসেছে।
‘জেন-জি বিপ্লবের পর ঐতিহাসিক নির্বাচন বাংলাদেশে’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে পাকিস্তানের ইংরেজি দৈনিক ‘দ্য ডন’
মোট ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এসব কেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ আছে। এবারের নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে।
নির্বাচনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী সংখ্যা ১ হাজার ৭৫৫ জন, স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী ৮৩ জন (দলীয় ৬৩ জন এবং স্বতন্ত্র ২০ জন)।

মঙ্গলবার দুপুর ২টার দিকে স্থানীয় আকুনি মাদরাসা মাঠে হাজারও মানুষের উপস্থিতিতে সম্মিলিত জানাজা শেষে নিজ নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাদের সমাহিত করা হয়।
আজ মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে মরদেহগুলো সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় প্রিয়জন হারানো স্বজনদের কান্না ও আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশ তৈরি হয়।
সৌদি আরবের দাম্মাম শহরে একটি বৈদ্যুতিক প্যানেল বোর্ডে রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন ইব্রাহিম। কাজের একপর্যায়ে বোর্ডের ভেতরে থাকা উচ্চক্ষমতার সার্কিট ব্রেকারে হঠাৎ বিকট শব্দে একটি ইলেকট্রিক্যাল আর্ক ব্লাস্ট ঘটে।
নিহতরা হলেন—নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী আরজু বেগম এবং তাদের পাঁচ বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশা।