বিডিজেন ডেস্ক

ভিন্নমতে সহনশীল থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ রোববার (১১ মে) সকালে চট্টগ্রামে বুদ্ধপূর্ণিমার শান্তি শোভাযাত্রার অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন।
খবর ইনডিপেনডেন্টের।
এ সময় আমীর খসরু বলেন, ‘শান্তির বাণী বাংলাদেশে সবচেয়ে বেশি প্রযোজ্য। গত ১৫-২০ বছর আমরা অনেক অশান্তির মধ্যে ছিলাম। সমাজ ভেঙে গেছে, দেশ ভেঙে গেছে, রাজনীতি ভেঙে গেছে। রীতিনীতি সব ভঙ্গ করে আমাদের সমাজকে ধ্বংস করে দিয়েছে। আমরা একটা নতুন দেশ নতুন সমাজ গড়তে চাই। যে দেশ ও সমাজ হবে শান্তির। আমরা আর অশান্তি চাই না। বাংলাদেশে কোন সংখ্যাগরিষ্ঠের রাজত্ব চলবে না। বাংলাদেশ চলবে।’
বিএনপির এই নেতা আরও বলেন, ‘ধর্ম যার যার রাষ্ট্র সবার। এদেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না। ঐক্যবদ্ধভাবে সমাজ দেশ গড়ব।’
ভিন্নমতের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানিয়ে আমীর খসরু বলেন, ‘আমাদের মেসেজ একটাই-বাংলাদেশ সবার। ঐক্যবদ্ধভাবে দেশটা গড়তে হবে। বাংলাদেশের রাজনীতিতে শান্তিপূর্ণ সহাবস্থান থাকতে হবে। আপনারা জানেন, আমরা কিন্তু আজকে সহনশীলতার কথা বলছি। আমরা কিন্তু পরমত সহিষ্ণুতার কথা বলছি। আরেকজনের সাথে আমার রাজনীতির ও মতের পার্থক্য থাকবে, কিন্তু অপরের যে মত তার প্রতি আমাদের সম্মান জানাতে হবে। ভিন্নমতে সহনশীল থাকতে হবে। বাংলাদেশের মানুষ স্থিতিশীল বাংলাদেশ চায়।’
এর আগে সকাল থেকে নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে বিহারে বিহারে অনুষ্ঠিত হচ্ছে পূজা-অর্চনা ও আচার আয়োজন। এ সময় পঞ্চশীল, অষ্টশীল গ্রহণ করেন অনেকে। প্রদীপ প্রজ্জ্বলনে আরাধনা করা হয় বুদ্ধের। বুদ্ধের কাছে দেশ ও দশের শান্তি কামনা করে প্রার্থনা করছেন ভক্ত ও অনুসারীরা।
সূত্র: ইনডিপেনডেন্ট

মানুষের জীবন যেমন প্রেম ভালোবাসায় পূর্ণ থাকে, ঠিক তেমনি থাকে সম্পর্কের টানাপোড়েন। অধিকাংশ মানুষ শেষ বয়সে জীবন একাকীত্বর জীবনে পরিণত হয়ে যায়।
মঙ্গলবার দুপুর ২টার দিকে স্থানীয় আকুনি মাদরাসা মাঠে হাজারও মানুষের উপস্থিতিতে সম্মিলিত জানাজা শেষে নিজ নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাদের সমাহিত করা হয়।
আজ মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে মরদেহগুলো সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় প্রিয়জন হারানো স্বজনদের কান্না ও আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশ তৈরি হয়।
সৌদি আরবের দাম্মাম শহরে একটি বৈদ্যুতিক প্যানেল বোর্ডে রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন ইব্রাহিম। কাজের একপর্যায়ে বোর্ডের ভেতরে থাকা উচ্চক্ষমতার সার্কিট ব্রেকারে হঠাৎ বিকট শব্দে একটি ইলেকট্রিক্যাল আর্ক ব্লাস্ট ঘটে।