logo
খবর

মিরপুরে বিপিএলের টিকিট বুথে অগ্নিসংযোগ, ভাঙচুর

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৩ জানুয়ারি ২০২৫
Copied!
মিরপুরে বিপিএলের টিকিট বুথে অগ্নিসংযোগ, ভাঙচুর
টিকিট না পেয়ে বিক্ষুব্ধ দর্শকেরা বৃহস্পতিবার একটি টিকিট বুথে আগুন দেয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী দিনই টিকিট পেতে মিরপুরে স্টেডিয়ামের গেটে ভাঙচুর চালিয়েছিল বিক্ষুব্ধ দর্শকেরা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার (২ জানুয়ারি) আবারও উত্তপ্ত হয়েছে মিরপুরের পরিস্থিতি।

টিকিট না পেয়ে বিক্ষুব্ধ দর্শকেরা বৃহস্পতিবার একটি টিকিট বুথে আগুন দিয়েছে। দুপুর ১২টার দিকে সুইমিংপুলের ২ নম্বর গেটে এ ঘটনা ঘটে।

পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে আসে। এরপর বিক্ষুব্ধ জনতা স্টেডিয়ামের ৫ নম্বর গেটে চলে যায়।

শুধু তাই নয়, সুইমিংপুল কমপ্লেক্সে ভাঙচুরও চালিয়েছে ভক্ত-সমর্থকেরা। দর্শকদের ক্ষোভ, টিকিটের দাম অনেক বেশি।

জানা যায়, অনলাইনে যারা টিকিট কাটতে পারছেন না, তাদের জন্যই মূলত টিকিট বিক্রি করা হচ্ছিল এই বুথ থেকে। সকাল থেকে টিকিটের জন্য আগে থেকে নির্ধারিত মিরপুরের সুইমিং কমপ্লেক্সে অপেক্ষা করছিল দর্শকেরা। তবে সাড়ে ১১টা নাগাদ বাঁশের বেড়া ধাক্কাতে থাকে দর্শকেরা। পরে গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বুথে ভাঙচুর চালায় দর্শকেরা। একপর্যায়ে সেখানে আগুন দেয় বিক্ষুব্ধরা।

এবারের বিপিএলের টিকিট অনলাইন থেকেই কেনা যাচ্ছে। অনলাইন ক্রেতাদের জন্য অফিশিয়াল ওয়েবসাইট থেকে টিকিট কাটার ব্যবস্থা রাখা হয়েছে।

এ ছাড়া, মধুমতি ব্যাংকের নির্দিষ্ট শাখা থেকেও সংগ্রহ করা যাচ্ছে টিকিট। তবে ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে থাকায় বুথ থেকে টিকিট ক্রয়ের ব্যবস্থা রেখেছিল বিসিবি।

আরও দেখুন

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

৫ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

৬ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

৭ দিন আগে

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

মানুষের জীবন যেমন প্রেম ভালোবাসায় পূর্ণ থাকে, ঠিক তেমনি থাকে সম্পর্কের টানাপোড়েন। অধিকাংশ মানুষ শেষ বয়সে জীবন একাকীত্বর জীবনে পরিণত হয়ে যায়।

১০ দিন আগে