বিডিজেন ডেস্ক

অন্তর্বর্তী সরকার রাষ্ট্রপতির পদত্যাগের দাবিকে আইনি ও সাংবিধানিক বিষয় হিসেবে না দেখে রাজনৈতিক বিষয় হিসেবে দেখছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি জানান, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবির বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) উপদেষ্টা পরিষদের সভা শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সৈয়দা রিজওয়ানা হাসান। বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এই সংবাদ সম্মেলন হয়।
রাষ্ট্রপতির পদত্যাগের দাবি নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে বলে জানান রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘রাষ্ট্রপতি কী বলেছেন, সেটি আমাদের নজরে আনা হয়েছে। আবার তার পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে, গণদাবি তৈরি হয়েছে, সেটিও বিবেচিত হচ্ছে। তেমনি কিছু রাজনৈতিক দল সাংবিধানিক সংকটের কথাও বলছে। একটি দলের কয়েকজন নেতা রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক শূন্যতার কথা বলেছে। আবার ওই রাজনৈতিক দলের কেউ কেউ বলেছেন, রাজনৈতিক সংকট হবে না। এটা আমাদের মধ্যে আলোচনা হয়েছে। দাবি হচ্ছে, রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে।’
এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে জানিয়ে এই উপদেষ্টা বলেন, ‘তাদের ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত হবে।’
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি নিয়ে সরকারের সিদ্ধান্ত জানিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নীতিগত সিদ্ধান্ত সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা হবে ৩২ বছর। কেউ তিনবারের বেশি বিসিএস পরীক্ষায় অংশ নিতে পারবে না। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিজস্ব নিয়ম আছে, তারা নিয়ম মেনে নিয়োগ দেবে। আর সিভিল সার্ভিসের বাইরে যত নিয়োগ আছে, সেখানেও চাকরিতে প্রবেশের সর্বোচ্চ সীমা ৩২ বছর। এ বিষয়ে তিন থেকে চার কর্মদিবসের মধ্যে প্রজ্ঞাপন হয়ে যাবে।
সংবাদ সম্মেলনে সৈয়দা রিজওয়ানা হাসান জানান, ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়েছে। তবে আওয়ামী লীগ বা অন্য কোনো সংগঠন নিষিদ্ধের সিদ্ধান্ত নেই তাদের। নিষিদ্ধ সংগঠনের সম্পদ বাজেয়াপ্ত করারও উদ্যোগ আপাতত নেই।
ভারতের ভিসা প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে এখন এমন কোনো পরিস্থিতি নেই, যাতে কোনো দেশ ভিসায় রেস্ট্রিকশন (বিধিনিষেধ) দিতে হবে।

মঙ্গলবার দুপুর ২টার দিকে স্থানীয় আকুনি মাদরাসা মাঠে হাজারও মানুষের উপস্থিতিতে সম্মিলিত জানাজা শেষে নিজ নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাদের সমাহিত করা হয়।
আজ মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে মরদেহগুলো সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় প্রিয়জন হারানো স্বজনদের কান্না ও আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশ তৈরি হয়।
সৌদি আরবের দাম্মাম শহরে একটি বৈদ্যুতিক প্যানেল বোর্ডে রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন ইব্রাহিম। কাজের একপর্যায়ে বোর্ডের ভেতরে থাকা উচ্চক্ষমতার সার্কিট ব্রেকারে হঠাৎ বিকট শব্দে একটি ইলেকট্রিক্যাল আর্ক ব্লাস্ট ঘটে।
নিহতরা হলেন—নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী আরজু বেগম এবং তাদের পাঁচ বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশা।