বিডিজেন ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে শিবচতুর্দশীর মেলায় তীর্থ করতে আসা তিনজন পুণ্যার্থী ভিড়ে চাপা পড়ে মারা গেছে। আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা ও বেলা ১টার দিকে চন্দ্রনাথ মন্দিরের সামনে এই পুণ্যার্থীদের মৃত্যু হয়। নিহত ব্যক্তিদের মধ্যে ১৮ বছর বয়সী এক তরুণী রয়েছে।
খবর প্রথম আলোর।
তিন দিনের শিবচতুর্দশী মেলার আজ ছিল দ্বিতীয় দিন। এবার মেলার প্রথম দিনে তীর্থযাত্রী তুলনামূলক কম এলেও দ্বিতীয় দিনে মেলায় উপচে পড়া ভিড় ছিল। পাহাড়ি পথে পা ফেলার জায়গা ছিল না। চন্দ্রনাথ মন্দিরের অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১ হাজার ২০০ ফুট ওপরে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায়। ভূমি থেকে চন্দ্রনাথ মন্দির পর্যন্ত পৌঁছাতে আঁকাবাঁকা দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করতে হয় পুণ্যার্থীদের। অনেক পুণ্যার্থী ওই পথে উঠতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. সাইদুল ইসলাম প্রথম আলোকে বলেন, আজ সকাল সাড়ে ৯টার দিকে চন্দ্রনাথ মন্দিরে ঢোকার পথে ১৮ বছর বয়সী এক তরুণী স্ট্রোক করে মারা গেছে। ওই তরুণীর নাম ও পরিচয় জানা যায়নি। পরিবারের সদস্যরা নিজ উদ্যোগে তাকে নামিয়ে এনেছে। এরপর বেলা ১টার দিকে তারা খবর পান, চন্দ্রনাথ ধামে আরও দুজন পুণ্যার্থী মারা গেছে। পরে তিনি ফায়ার কর্মীদের নিয়ে চন্দ্রনাথ ধামের দিকে রওনা দেন। বেলা ৩টার দিকে ২টি লাশ মন্দির এলাকা থেকে উদ্ধার করে সমতলে নামিয়ে আনেন। পরে সীতাকুণ্ড থানা-পুলিশের হাতে লাশ হস্তান্তর করা হয়। নিহত দুজনের বয়স ৫০ বছর। এর মধ্যে একজন পুরুষ। তার নাম বান্ট বলে জানা গেছে। বাবার নাম মাখন। তিনি কক্সবাজারের চকরিয়া এলাকার বাসিন্দা। অপর নিহত নারী পুণ্যার্থীর নাম, পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, মন্দিরে ঢোকার জন্য প্রবেশপথে প্রচুর ভিড়ের সৃষ্টি হয়। এই সময় কেউ হিটস্ট্রোক করে আবার কেউ ভিড়ের চাপে মারা গিয়ে থাকতে পারে।
তবে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান প্রথম আলোকে বলেন, একজন পুরুষ ও একজন নারী নিহত হওয়ার বিষয়টি তিনি নিশ্চিত হয়েছেন। তবে ১৮ বছরের তরুণী মারা গেছে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।
সীতাকুণ্ড স্রাইন (মন্দির) কমিটির সহসম্পাদক সুব্রত চক্রবর্তী প্রথম আলোকে বলেন, মেলার প্রথম দিনে এবার দর্শনার্থী তুলনামূলক কম ছিল। কিন্তু আজ মেলার দ্বিতীয় দিনে দর্শনার্থীদের এত ভিড় ছিল যে চন্দ্রনাথ মন্দিরে ওঠার পথে পা ফেলার জায়গা ছিল না। চন্দ্রনাথ মন্দিরে দুজন তীর্থযাত্রী মারা যাওয়ার বিষয়টি তারা শুনেছেন। কিন্তু নাম–পরিচয় পাননি।
সূত্র: প্রথম আলো

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।
নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”
মানুষের জীবন যেমন প্রেম ভালোবাসায় পূর্ণ থাকে, ঠিক তেমনি থাকে সম্পর্কের টানাপোড়েন। অধিকাংশ মানুষ শেষ বয়সে জীবন একাকীত্বর জীবনে পরিণত হয়ে যায়।