logo
খবর

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি পরীমনি

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২২ জুলাই ২০২৫
Copied!
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি পরীমনি
পরীমনি। ফেসবুক থেকে

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। গতকাল সোমবার (২১ জুলাই) রাতে তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাসেবার প্রয়োজনে আজ মঙ্গলবারও তাঁকে হাসপাতালে থাকা লাগবে—এমনটাই জানিয়েছেন পরীমনির এক ঘনিষ্ঠজন। এদিকে হাসপাতালে ভর্তির খবরটি পরীমনি তাঁর ফেসবুক পেজেও জানিয়েছেন।

খবর প্রথম আলোর।

পরীমনির ঘনিষ্ঠজনদের বরাতে জানা গেছে, গতকাল বিকেল থেকে বুকে ব্যথা অনুভব করছিলেন এই নায়িকা। সন্ধ্যার পর এ ব্যথা বাড়তে থাকে। এরপর চিকিৎসকের সঙ্গে কথা বলেন। সবকিছু শুনে চিকিৎসক দ্রুত তাঁকে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। যাওয়ার পর প্রাথমিক চিকিৎসাসেবা শেষে চিকিৎসক তাঁকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। চিকিৎসকের পরামর্শে রাতেই ভর্তি হন।

পরীমনি। শিল্পীর সৌজন্যে
পরীমনি। শিল্পীর সৌজন্যে

আজ মঙ্গলবার দুপুরে পরীমনির কয়েকটি প্রয়োজনীয় টেস্ট করানো হয়েছে। পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

হাসপাতালে ভর্তি পরীমনি ফেসবুক পোস্টে মাইলস্টোন স্কুল ও কলেজের দুর্ঘটনার বিষয়টিও উল্লেখ করেছেন।

তিনি ফেসবুকে লিখেছেন, ‘আগুনের একটা ট্রমা আমার আছে ছোটবেলা থেকে। সেটা যে এখনো এত ভয়ংকরভাবে আছে, এভাবে বুঝতে পারি নাই আগে। গতকালের দুর্ঘটনায় ছোট বাচ্চাগুলোর পোড়া শরীরের ছবি/ভিডিও দেখে আমার খুব খারাপভাবে প্যানিক অ্যাটাক হয়! রাতে হসপিটালে ভর্তি নিতে হয়। বুকের ভেতর ধড়ফড় করে শুধু। আহারে এই শোক ওই মায়েরা কীভাবে সহ্য করবে আল্লাহ!’

পরীমনি। ফেসবুক থেকে
পরীমনি। ফেসবুক থেকে

দীর্ঘদিন ধরে পরীমনির নতুন কোনো ছবির শুটিংয়ের খবর নেই। তবে এ মাসের শেষ দিকে চুক্তি হওয়া ‘গোলাপ’ ছবির শুটিং শুরুর কথা ছিল। এরই মধ্যে বেশ কয়েকবার স্ক্রিপ্ট রিডিং সেশনে অংশ নিয়েছিলেন পরীমনি। এদিকে ছবিসংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে জানা গেছে, কারিগরি ইস্যুতে এ মাসে ছবিটির শুটিং করা সম্ভব নয়।

সূত্র: প্রথম আলো

আরও দেখুন

খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা জোরদারে পিকেএসএফ ও সিআইএমএমওয়াইটির আলোচনা

খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা জোরদারে পিকেএসএফ ও সিআইএমএমওয়াইটির আলোচনা

সিআইএমএমওয়াইটির উপস্থাপনায় জানানো হয়, গত চার দশকেরও বেশি সময় ধরে সিআইএমএমওয়াইটি বাংলাদেশের কৃষি গবেষণা ও উন্নয়নের গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বিশেষ করে গম ও ভুট্টা উৎপাদন বৃদ্ধিতে।

৩ দিন আগে

লেবাননে নিহত ২ প্রবাসীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লেবাননে নিহত ২ প্রবাসীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বিমানবন্দরে উপস্থিত থেকে নিহতদের মরদেহ গ্রহণ করে আনুষ্ঠানিকতা শেষে স্বজনদের কাছে হস্তান্তর করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

৪ দিন আগে

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ২ প্রবাসীর মরদেহ সাতক্ষীরায় পৌঁছেছে

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ২ প্রবাসীর মরদেহ সাতক্ষীরায় পৌঁছেছে

গত ১১ মে দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ জেলার জিবদিন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম নিহত হন। দীর্ঘ প্রক্রিয়া শেষে তাদের মরদেহ দেশে আনা সম্ভব হয়।

৪ দিন আগে

সৌদি আরবে উটের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ২ বাংলাদেশি নিহত

সৌদি আরবে উটের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ২ বাংলাদেশি নিহত

রোববার রাতে মোটরসাইকেলে যাওয়ার সময় রিয়াদের একটি সড়কে উটের সঙ্গে তাদের মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

৮ দিন আগে