logo
খবর

বাংলাদেশে সোনা এখন আরও দামি

প্রতিবেদক, বিডিজেন১২ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
বাংলাদেশে সোনা এখন আরও দামি
প্রতীকী ছবি

বাংলাদেশে আবারও বাড়ল সোনার দাম। চলতি বছর এই নিয়ে টানা ৬ বারে ১১ হাজার ৫২৪ টাকা বাড়ানো হয়েছে মূল্যবান এই ধাতুটির দাম। এখন ২২ ক্যারেটের সোনা কিনতে ক্রেতাদের ভরিপ্রতি দেড় লাখ টাকা গুনতে হবে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) থেকে সোনার নতুন এ দাম কার্যকর হয়েছে। 

এই দফায় ২২ ক্যারেটের ভরিতে ১ হাজার ৯৯৪ টাকা বাড়িয়ে দাম ১ লাখ ৪৯ হাজার ৮১২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস। এ ছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৩ হাজার ১ টাকা। আর ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে দিতে হবে ১ লাখ ২২ হাজার ৫৭৭ টাকা। 

তবে সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। 

ভূ-রাজনৈতিক অস্থিরতা, যুক্তরাষ্ট্রের বাণিজ্যনীতির প্রভাবে বিশ্বে সোনার বাজারে উর্ধ্বমুখী। এর প্রভাবে দেশের বাজারেও সোনার দাম বেড়েছে বলে জানিয়েছে বাজুস।

আরও দেখুন

ভোলায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

ভোলায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

গভীর রাতে দুর্বৃত্তরা প্রবাসীর ঘরের বাথরুমের ভেন্টিলেটর দিয়ে ভেতরে ঢুকে স্ত্রী নাসিমা ও তার ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। একপর্যায়ে নাসিমার মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে তারা। পরে নাসিমার ছেলে আবিরের চিৎকারে আশপাশের প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে খবর দেয়।

১ দিন আগে

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী গিরিশের মরদেহ দেশে পৌঁছেছে

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী গিরিশের মরদেহ দেশে পৌঁছেছে

বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এমপি বিমানবন্দরে উপস্থিত থেকে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ গ্রহণ করেন। পরে নিহতের ছোট ভাই সমর চন্দ্র সূত্রধরের কাছে তিনি মরদেহটি হস্তান্তর করেন।

৪ দিন আগে

আন্দামান সাগরে নৌকাডুবি, রোহিঙ্গা ও বাংলাদেশিসহ অন্তত ২৫০ জন নিখোঁজ

আন্দামান সাগরে নৌকাডুবি, রোহিঙ্গা ও বাংলাদেশিসহ অন্তত ২৫০ জন নিখোঁজ

মঙ্গলবার (১৪ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানায়, ট্রলারটি কক্সবাজার জেলার টেকনাফ থেকে বিপুলসংখ্যক যাত্রী নিয়ে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়েছিল। অতিরিক্ত যাত্রী, প্রবল বাতাস এবং উত্তাল সাগরের কারণে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।

৪ দিন আগে

এপ্রিলের ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে এক বিলিয়ন ডলারের বেশি

এপ্রিলের ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে এক বিলিয়ন ডলারের বেশি

চলতি মাসে গত শনিবার (১১ এপ্রিল) পর্যন্ত সব মিলিয়ে ১২১ কোটি ৮০ লাখ ডলার এসেছে। শেষ ৩ দিনে এসেছে ২৪ কোটি ডলারের বেশি।

৬ দিন আগে