logo
খবর

মালয়েশিয়ায় ক্রেনের নিচে চাপা পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৬ জুলাই ২০২৫
Copied!
মালয়েশিয়ায় ক্রেনের নিচে চাপা পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু
মালয়েশিয়ায় ক্রেনের চেইন ছিঁড়ে নিচে চাপা পড়ে নিহত যশোরের শার্শা উপজেলার বাগুড়ী গ্রামের ফরহাদ হোসেন। ছবি: পরিবারের কাছ থেকে সংগৃহীত

দিনবদলের স্বপ্ন নিয়ে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন ফরহাদ হোসেন ওরফে রনি (৩১)। তাঁর সে স্বপ্ন পূরণ হয়নি। গতকাল শনিবার (৫ জুলাই) সকালে একটি ভবনে কাজ করার সময় ক্রেনের চেইন ছিঁড়ে পড়লে তার নিচে চাপা পড়ে তিনি মারা যান।

খবর প্রথম আলোর।

ফরহাদ হোসেন যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের বাগুড়ী গ্রামের মাহামুদ সরদারের ছেলে।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফরহাদ হোসেনের একটি বোন আছে। বোনের বিয়ে হয়েছে। বাড়িতে তাঁর মা-বাবা, স্ত্রী এবং পাঁচ বছরের একটি মেয়ে আছে। ২০২৩ সালের জানুয়ারিতে পাঁচ লাখ টাকা খরচ করে মালয়েশিয়া যান ফরহাদ। মালয়েশিয়ার শেরেমবান শহরে তিনি একটি নির্মাণ প্রতিষ্ঠানে শ্রমিকের কাজ করতেন। গতকাল সকালে তিনি সেখানে কাজ করছিলেন। তাঁর পাশে কাজ করছিলেন একই এলাকার আবদুল কুদ্দুস। সকাল আটটার দিকে হঠাৎ করে ক্রেনের চেইন ছিঁড়ে যায়। এতে ফরহাদ ক্রেনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। সকাল ১০টার দিকে আবদুল কুদ্দুস ফরহাদের পরিবারের সদস্যদের ফোন করে তাঁর মৃত্যুর খবর জানান।

পরিবারের সদস্যরা বলেন, ফরহাদের মরদেহ দেশে আনার জন্য সেখানে কর্মরত বাংলাদেশি শ্রমিকেরা চেষ্টা করছেন। আগামী মঙ্গলবার তাঁর মরদেহ বাড়িতে পৌঁছাতে পারে।

ফরহাদের বাবা মাহামুদ সরদার বলেন, ‘ফরহাদ আমার একমাত্র ছেলে। অনেক স্বপ্ন নিয়ে ওকে বিদেশে পাঠিয়েছিলাম। আমার সে স্বপ্ন ভেঙে গেছে। ফরহাদকে পাঠাতে পাঁচ লাখ টাকা ঋণ করেছিলাম। সে ঋণও সব শোধ করতে পারিনি। এখন কী করে চলব আর ওর স্ত্রী ও মেয়ে কোথায় গিয়ে দাঁড়াবে, ভাবতে পারছি না।’

সূত্র: প্রথম আলো

আরও দেখুন

ফেনীতে নির্মাণাধীন ভবন থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

ফেনীতে নির্মাণাধীন ভবন থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

স্থানীয়দের দাবি, এ ঘটনায় স্থানীয় রাজমিস্ত্রি সাইফুল ইসলাম অথবা নিহত নারীর বড় ছেলে জড়িত থাকতে পারেন। তাদের দুজনই মাদকের সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ রয়েছে। অভিযুক্ত সাইফুল একই এলাকার জমিদার বাড়ির আবুল খায়েরের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

২ দিন আগে

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় বাংলাদেশি ২ যুবক নিহত

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় বাংলাদেশি ২ যুবক নিহত

স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গতকাল ওই এলাকায় ইসরায়েলি বাহিনী দফায় দফায় হামলা চালায়। নিহত বাংলাদেশিরা সেখানে কর্মরত ছিলেন।

৩ দিন আগে

বিদেশে ভিসা বন্ডের টাকা পাঠানোর নিয়ম সহজ করেছে বাংলাদেশ ব্যাংক

বিদেশে ভিসা বন্ডের টাকা পাঠানোর নিয়ম সহজ করেছে বাংলাদেশ ব্যাংক

নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো দেশ ভিসা দেওয়ার শর্ত হিসেবে আবেদনকারীর কাছে আর্থিক গ্যারান্টি বা ফেরতযোগ্য সিকিউরিটি ডিপোজিট চাইলে ব্যাংকগুলো এখন সেই অর্থ বিদেশে পাঠাতে পারবে। এ জন্য আবেদনকারীর নামে আন্তর্জাতিক বা ভার্চুয়াল কার্ড ইস্যু করা যাবে, যেখানে প্রয়োজনীয় অর্থ আগে থেকেই জমা করা থাকবে।

৪ দিন আগে

অবৈধ অভিবাসনের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবৈধ অভিবাসনের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বৈঠকে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন সম্প্রসারণের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়। এ সময় প্রযুক্তিগত দক্ষতা ও ভাষাগত পারদর্শিতা অর্জনের পাশাপাশি নিয়মিত অভিবাসন প্রক্রিয়াকে অভিবাসনপ্রত্যাশীদের কাছে আরও আকর্ষণীয় ও গ্রহণযোগ্য করে তোলার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

৪ দিন আগে