বিডিজেন ডেস্ক

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন, ‘আমি মাঝেমধ্যে রাতে যখন কাজ শেষ হয়, কখনো ভোর হয়, সে সময় বাসায় খাওয়া-দাওয়া দেওয়ার মতো কেউ থাকে না। তখন আমি বেশির ভাগ সময় যাই [পূর্বাচলের] ৩০০ ফিটের নীলা মার্কেটে। সেখানে হাঁসের মাংস খুব ভালো পাওয়া যায়। ওখানে যাই ৪-৫ জন মিলে। আবার মাঝেমধ্যে বেশি ভোর হয়ে গেলে সেখানে বন্ধ থাকে, তখন ওয়েস্টিনে যাওয়া হয়।' তার এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনা-সমালোচনা শুরু হয়।
উপদেষ্টা আসিফের এই বক্তব্যের পর বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন।
বৃহস্পতিবার মধ্যরাতে দেওয়া ফেসবুক পোস্টে আন্দালিব রহমান পার্থ লিখেছেন, ‘এক সময় ভাত খুজতো ক্যান্টিনে, এখন হাঁস খুজে ওয়েস্টিনে।’
ফেসবুকে দেওয়া তার এই স্ট্যাটাসটি রাজনৈতিকভাবে ইঙ্গিতপূর্ণ বলে ধারণা করা হচ্ছে। তবে তিনি কার উদ্দেশে এই পোস্ট দিয়েছেন সেটি স্পষ্ট করেননি।
এই রিপোর্ট লেখার সময় (বিকেল সাড়ে ৫টা) পর্যন্ত আন্দালিব রহমান পার্থের এই পোস্টে লাইক পড়েছে ১ লাখ ৩ হাজার। পোস্টটি শেয়ার হয়েছে ১০ হাজার ৬০০ বার এবং পক্ষে বিপক্ষে ২৭ হাজার ৬০০ মানুষ মন্তব্য করেছেন ।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।
নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”
মানুষের জীবন যেমন প্রেম ভালোবাসায় পূর্ণ থাকে, ঠিক তেমনি থাকে সম্পর্কের টানাপোড়েন। অধিকাংশ মানুষ শেষ বয়সে জীবন একাকীত্বর জীবনে পরিণত হয়ে যায়।