logo
খবর

চট্টগ্রাম টে‌স্ট: তিন দিনেই জিম্বাবুয়েকে হারাল বাংলাদেশ

প্রতিবেদক, বিডিজেন৩০ এপ্রিল ২০২৫
Copied!
চট্টগ্রাম টে‌স্ট: তিন দিনেই জিম্বাবুয়েকে হারাল বাংলাদেশ
চট্টগ্রাম টেস্টে ইনিংস ও ১০৬ রানে জিতেছে বাংলাদেশ। ছবি: এএফপি

চট্টগ্রাম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। চট্টগ্রামের শহীদ বী‌র‌শ্রেষ্ঠ ম‌তিউর রহমান (সাবেক জহুর আহমেদ চৌধুরী) স্টে‌ডিয়ামে বাংলা‌দেশ জিতেছে ইনিংস ও ১০৬ রানে। সিলেটে সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের কাছে হেরেছিল বাংলাদেশ।

আজ বুধবার (৩০ এপ্রিল) তৃতীয় দি‌নে স্কোর‌বো‌র্ডে ৭ উইকে‌টে ২৯১ রান নি‌য়ে দিন শুরু ক‌রে‌ছিল বাংলা‌দেশ। মে‌হেদী হাসান মিরাজ অপরা‌জিত ছি‌লেন ১৬ রা‌নে। তি‌নি আজ খে‌লে‌ছেন ১০৪ রা‌নের এক ইনিংস। বাংলা‌দেশ মিরা‌জের সেঞ্চু‌রি‌তে সংগ্রহ নি‌য়ে যায় ৪৪৪ রা‌নে। মিরা‌জের পাশাপা‌শি সেঞ্চু‌রি ক‌রে‌ছেন সাদমান ইসলাম। তি‌নি ক‌রেন ১২০।

সেঞ্চুরির পর ব্যাটে চুমু মিরাজের। ছবি–সংগৃহীত
সেঞ্চুরির পর ব্যাটে চুমু মিরাজের। ছবি–সংগৃহীত

জিম্বাবু‌য়ে প্রথম ইনিং‌সে করেছিল ২২৭ রা‌ন। ফলে ‌বাংলা‌দেশ দ্বিতীয় ইনিং‌সে লিড পায় ২১৭ রা‌নের। দ্বিতীয় ইনিং‌সে ব‌্যা‌টিং‌য়ে নেমে জিম্বাবু‌য়ে গু‌টি‌য়ে যায় ১১১ রা‌নে। মিরাজ ৩২ রা‌নে পান ৫ উইকেট। এ ছাড়া, তাইজুল ৪২ রারন পান ৩ উইকেট। নাঈম হাসান ১ উইকেট পে‌য়ে‌ছেন ৩৪ রা‌নে।

জিম্বাবু‌য়ের প‌ক্ষে স‌র্বোচ্চ ৪৬ রান ক‌রেন বেন কা‌রেন। ক্রেইগ আর‌ভিন ক‌রেন ২৫।

সংক্ষিপ্ত স্কোর

জিম্বাবুয়ে: ২২৭ ও ৪৬.২ ওভার ১১১ (কারেন ৪৬, আরভিন ২৫; মিরাজ ৫/৩২, তাইজুল ৩/৪২, নাঈম ১/৩৪)।

বাংলাদেশ ১ম ইনিংস: ৮৭ ওভারে ২৯১/৭ (সাদমান ১২০, মুশফিক ৪০, এনামুল ৩৯, মুমিনুল ৩৩, নাজমুল ২৩, মিরাজ ১৬*, তাইজুল ৫*; মাসেকেসা ৩/৪৪, মুজারাবানি ১/৪৪, বেনেট ১/৪৯, মাসাকাদজা ১/৭৭)। ২য় ইনিংস: ১২৯.২ ওভারে ৪৪৪ (সাদমান ১২০, মিরাজ ১০৪, তানজিম ৪১, মুশফিক ৪০, এনামুল ৩৯, মুমিনুল ৩৩, নাজমুল ২৩, তাইজুল ২০; মাসেকেসা ৫/১১৫)।

ফল: বাংলাদেশ ইনিংস ও ১০৬ রানে জয়ী।

সিরিজ: ২ ম্যাচ সিরিজ ১–১ ড্র।

ম্যান অব দ্য ম্যাচ: মেহেদী হাসান মিরাজ।

ম্যান অব দ্য সিরিজ: মেহেদী হাসান মিরাজ।

আরও দেখুন

খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা জোরদারে পিকেএসএফ ও সিআইএমএমওয়াইটির আলোচনা

খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা জোরদারে পিকেএসএফ ও সিআইএমএমওয়াইটির আলোচনা

সিআইএমএমওয়াইটির উপস্থাপনায় জানানো হয়, গত চার দশকেরও বেশি সময় ধরে সিআইএমএমওয়াইটি বাংলাদেশের কৃষি গবেষণা ও উন্নয়নের গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বিশেষ করে গম ও ভুট্টা উৎপাদন বৃদ্ধিতে।

২ দিন আগে

লেবাননে নিহত ২ প্রবাসীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লেবাননে নিহত ২ প্রবাসীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বিমানবন্দরে উপস্থিত থেকে নিহতদের মরদেহ গ্রহণ করে আনুষ্ঠানিকতা শেষে স্বজনদের কাছে হস্তান্তর করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

৩ দিন আগে

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ২ প্রবাসীর মরদেহ সাতক্ষীরায় পৌঁছেছে

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ২ প্রবাসীর মরদেহ সাতক্ষীরায় পৌঁছেছে

গত ১১ মে দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ জেলার জিবদিন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম নিহত হন। দীর্ঘ প্রক্রিয়া শেষে তাদের মরদেহ দেশে আনা সম্ভব হয়।

৩ দিন আগে

সৌদি আরবে উটের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ২ বাংলাদেশি নিহত

সৌদি আরবে উটের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ২ বাংলাদেশি নিহত

রোববার রাতে মোটরসাইকেলে যাওয়ার সময় রিয়াদের একটি সড়কে উটের সঙ্গে তাদের মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

৭ দিন আগে